Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শুরুতে রিজার্ভ বেঞ্চে, শেষ মুহূর্তে গোল বাতিল, হলুদ কার্ড, রবিবাসরীয় রাতে রোনাল্ডো-নাটক

এনবিটিভি ডেস্ক:৬০ মিনিটের মাথায় তিনি মাঠে নামলেন। অতিরিক্ত সময়ে গোল করার পর জার্সি খুলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন। সেই গোল কিছুক্ষণ পরেই বাতিল হয়ে গেল ভার-এর দৌলতে। আটকে গেল জুভেন্তাসও। রবিবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিন ছিল এ রকমই নাটকীয়তায় মোড়া।

খেলা শুরুর আগে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। দলবদলের খবর রাখা এক সাংবাদিক টুইট করে জানান, রোনাল্ডো নিজেই নাকি তাঁকে শুরু থেকে প্রথম একাদশে না রাখার অনুরোধ জানিয়েছিলেন। কারণ আগামী কয়েক দিনে নতুন কোনও গন্তব্য চান তিনি। তবে এখনও কেউই রোনাল্ডোকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি।

 

রোনাল্ডোর ব্যাপারে জল্পনা উড়িয়েছে তাঁর ক্লাব জুভেন্টাসও। দলের কর্তা তথা প্রাক্তন ফুটবলার পাভেল নেদভেদ বলেছেন, “মশলাদার খবর তৈরি করার চেষ্টা না করাই উচিত। ও এখনও খুব একটা ফিট নয়। তাই ওকে প্রথম একাদশে রাখা হয়নি। জুভেন্টাসে ও থাকছেই।”

 

রবিবার পাওলো ডিবালা এবং জুয়ান কুয়াদ্রাদোর গোলে প্রথমার্ধে ২-০ এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। কিন্তু দ্বিতীয়ার্ধে দুটি গোলই শোধ করে দেয় প্রতিপক্ষ উদিনেসে।

 

এদিকে, স্প্যানিশ লিগে লেভান্তের বিরুদ্ধে ৩-৩ ড্র করল রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন পরে ক্লাবের হয়ে গোল পেলেন গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এলচেকে ১-০ হারিয়ে লিগ শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories