Saturday, September 5, 2026
28 C
Kolkata

আফগানিস্তান থেকে হাইজ্যাক ইউক্রেনের বিমান! বিদেশমন্ত্রীর দাবি ওড়ালো কিয়েভ

 

 

ইউক্রেনের একজন মন্ত্রী বলেছেন, আফগানিস্তান থেকে তাদের একটি বিমান অস্ত্রের মুখে ছিনতাই করা হয়েছে। তবে ইউক্রেন সরকার পরে জানিয়েছে, এ রকম কোনো ঘটনা ঘটেনি।মঙ্গলবার ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন স্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, গত রবিবার অজ্ঞাত দুর্বৃত্তরা আমদের একটি বিমান ছিনতাই করে। ছিনতাইকারীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বিমানে ইউক্রেনের নাগরিকদের পরিবর্তে অজ্ঞাত যাত্রীরা ছিল। অস্ত্রের মুখে বিমানটি ইরানের দিকে নিয়ে যাওয়া হয়।ইউক্রেনের মন্ত্রীর এমন বক্তব্যের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ভিন্ন তথ্য জানান। তিনি বলেন, বিমান ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।

ওই মুখপাত্র আরও বলেন, প্রকৃত ঘটনা হলো- উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েনিন আফগানিস্তান থেকে যাত্রীদের নিয়ে ফিরতে পাইলট যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেটা বুঝিয়েছেন। এ সময় তিনি জানান, আফগানিস্তান থেকে তিনটি ফ্লাইটে ২৫৬ জন নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। যে বিমানগুলো আফগানিস্তানে গিয়েছিল সবগুলো এখন দেশেই রয়েছে।

এদিকে বিমান ছিনতাইয়ের অভিযোগ উঠার পর ইরানের একজন কর্মকর্তা বলেন, ইউক্রেনের বিমানটি উত্তরপূর্ব শহর মাসাহাদে জ্বালানি নেওয়ার জন্য অবতরণ করেছিল। এরপর বিমানটি পুনরায় ইউক্রেনের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

অন্যদিকে ফ্লাইটরাডার ডাটার তথ্য অনুসারে, সোমবার ইউক্রেনের একটি বিমান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইরানের মোসাহাদ শহরের দিকে যায়। পরে বিমানটি মোসাহাদ থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে যায়।
সূত্র : যুগান্তর

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories