Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় আদালতের চার্জশিট পেশ, অসন্তুষ্ট প্রাক্তন মন্ত্রী

আব্দুস সামাদ,জঙ্গিপুর:– তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলার ঘটনা ১৭/০২/২০২১ অর্থাৎ নিমতিতা কাণ্ডের ঘটনার এন আই এ , কলকাতার বিশেষ আদালতে ২৪/৮/২১ চার্জশিট পেশ করেছেন। এন আই এ -এর বিশেষ আদালতে যে চার্জশিট পেশ করেছে তাতে সন্তুষ্ট নন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।

 

প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের দাবি,নিমতিতা বোমা বিস্ফোরণ কাণ্ডে বড় ধরনের হাত, ও বড় মাথা কাজ করেছে । বড় মাথা,বড় প্ল্যান মাফিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে ছিলো। এই বিস্ফোরণের যাদের হাত রয়েছে সেই অভিযুক্তদের অর্থাৎ দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, সে রাজনৈতিক নেতা হউক বা বড়ো মাপের ব্যাক্তি। দাবি নিমতিতা কাণ্ডে আহত তৎকালীন মন্ত্রী জাকির হোসেনের। ওইদিন (১৭/২/২০২১) নিমতিতা জংশন রেল স্টেশনে বোমা বিস্ফোরণে তৎকালীন মন্ত্রী জাকির হোসেন সহ ২৭ জন গুরুতর জখম হন । কারো হাত গিয়েছে , কারো পা গিয়েছে । অনেকের ভবিষ্যৎ অনিশ্চয়তা । প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন তিনি নিজেও এখনও সম্পূর্ণ সুস্থ নন ।।

মন্ত্রীর দাবি, আরও বড় মাথা প্লান মাফিক কাজ করেছে । বড় মাথা’দের চার্জশিটে নাম নেই কেন ? বড় মাথা’দের কঠোর শাস্তি চাই । তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো । অভিযোগ বর্তমান প্রাক্তন মন্ত্রীর । তাহলে কি , সি . বি . আই . এর দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন?  তা সময় বলবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories