Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আফগানিস্থানে শেষ হল মার্কিন জামানা! মধ্য রাতেই ফিরেছেন শেষ মার্কিন সেনা, বিজয় উল্লাস তালিবানের

 

ডেডলাইন ছিল ৩১ অগাস্ট পর্যন্ত। কিন্তু, তার আগেই আফগানিস্তানের মাটি থেকে সেনা প্রত্যাহর করে নিল আমেরিকা। আর এভাবেই শেষ হল ২০ বছরের যুদ্ধের। তালিবানরা আফগানিস্তান দখল করার পর কয়েক লক্ষ আমেরিকা ও আফগান নাগরিককে কাবুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর তারপরই সেখান থেকে সেনা প্রত্যাহার করল আমেরিকা। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, সময়সীমার একদিন আগেই অর্থাৎ ৩০ অগাস্ট সব মার্কিন সেনাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। শেষ সৈনিক হিসেবে সি-১৭ বিমানে ওঠেন মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ। গতকাল পাঁচটি বিমানে করে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর শেষ ব্যাটেলিয়ন আমেরিকায় পাড়ি দেয়।

তালিবানের একজন সিনিয়র কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, আফগানিস্তান থেকে সব বিদেশী দখলদার বাহিনী কিছুক্ষণ আগে প্রত্যাহার করা হয়েছে।যুক্তরাষ্ট্রের সবশেষ বিমানগুলো চলে যাবার কথা জানানো হলেও, হোয়াইট হাউস ও পেন্টাগন প্রতিশ্রুতি দিয়েছিল যে কাবুল থেকে আমেরিকান এবং সংকটে থাকা আফগানদের সরিয়ে নিতে ‘শেষ মুহূর্ত পর্যন্ত’ সহায়তা অব্যাহত রাখবে। মানুষকে বিমানে করে সরিয়ে নেবার ওই কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ইতিহাসের সর্ববৃহৎ কার্যক্রম হিসাবে বর্ণনা করা হচ্ছে।

এর আগে, জয়েন্ট চিফস অফ স্টাফের আঞ্চলিক কার্যক্রমের ডেপুটি ডিরেক্টর সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম ‘হ্যাঙ্ক’ টেইলর সাংবাদিকদের জানান, শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে বিমানে করে সরিয়ে নেবার ক্ষমতা তাদের অব্যাহত আছে।হোয়াইট হাউস ও পেন্টাগন জানিয়েছে, তালিবান আগষ্টের শুরুতে আফগানিস্তানের দখল নেবার পর আজ সোমবার সকাল পর্যন্ত ৫ হাজার আমেরিকানসহ মোট ১ লাখ ১৬ হাজার ৭০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেন, ওই সময়কালে প্রায় ৬০০০ জন আমেরিকান আফগানিস্তান ত্যাগ করেছেন। কিন্তু ‘সেখানে এখনো অল্প সংখ্যক মানুষ রয়েছেন’ যাদেরকে বের করে আনা সম্ভব হয়নি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories