Sunday, September 6, 2026
28 C
Kolkata

চন্দনার বিরহে ‘দেবদাস’ হলেন কৃষ্ণ, দিনরাত মদ্যপান, ফের ভর্তি হাসপাতালে

 

চন্দনার বিরহে কাতর চালক কৃষ্ণ। এর আগে কৃষ্ণ পাগল হয়ে গিয়েছেন বলে দাবি করেন তাঁর স্ত্রী রুম্পা। জানিয়েছিলেন কৃষ্ণ সারাদিন চন্দনা-‌চন্দনা করছেন। তারপরই ঝাড়ফুঁক করানোর জন্য একটি জায়গাতেও নিয়ে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু তা একেবারেই কাজে আসেনি। এখন নাকি দিনরাত মদ্যপান করছেন কৃষ্ণ।

জন্মাষ্টমীর দিন অসুস্থ হয়ে পড়েন তিনি। বমি ও শ্বাসকষ্ট দেখা দেয় তাঁর। মঙ্গলবার বিকেলে উপায় না দেখে স্বামীকে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভর্তি করেন তিনি। রূম্পার কথায়, খাওয়া নেই, দাওয়া নেই, শুধু চন্দনার চিন্তায় মগ্ন স্বামী কৃষ্ণ। সেই চিন্তা নিয়ে দিনের পর দিন আরও বাড়ছে বই, কমছে না। এর জেরেই অসুস্থ হয়ে পড়ছে সে।সপ্তাহ খানেক আগে স্বামীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান রূম্পা। কিন্তু বাড়ি ফিরলেও চন্দনার চিন্তা পিছু ছাড়ছে না কৃষ্ণর। রূম্পার দাবি, বাড়ি ফেরার পর থেকেই মনমরা হয়ে রয়েছে। কাজ করার কোনও ইচ্ছে নেই। সবসময় শুধু পালাই পালাই মন! মদ গিলছে আর বার বার শুধু চন্দনার নাম। বার বার ফোন করে চন্দনার সঙ্গে কথা বলতে চাইছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ির ‘দ্বিতীয় বিয়ে’র খবর প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, তিনি সকলের অগোচরে গাড়িচালক তথা শালতোড়া বিধানসভার বিজেপির কো-কনভেনার কৃষ্ণকে বিয়ে করেছেন। সবমিলিয়ে, চন্দনা-কৃষ্ণ-রুম্পা ত্রিকোণ সম্পর্কে ফের নতুন মোড়। সবমিলিয়ে, চন্দনা-কৃষ্ণ-রুম্পা ত্রিকোণ সম্পর্কের ফের উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories