Sunday, September 6, 2026
28 C
Kolkata

পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে তালিবান

 

পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে তালিবান। সংগঠনটির একজন সিনিয়র নেতা আল জাজিরাকে এই তথ্য জানিয়েছেন।তালিবানের এই নেতা বলেন, আমাদের যোদ্ধারা চারদিক থেকে পাঞ্জশির ঘিরে ফেলেছে। বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

গত ১৫ আগস্ট তালিবান রাজধানী কাবুলসহ দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। কিন্তু এই প্রদেশটি এখনও তাদের বেদখলে রয়েছে।আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। পাঞ্জশির নদীর নামেই এই উপত্যকা। কাবুলের মাত্র ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান।এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মোজাহিদীন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।

গত কয়েকদিন আগে তালিবান পাঞ্জশির বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা আত্মসমর্পণ করেনি।পাঞ্জশিরে তালিবান বিরোধী অন্যতম বিদ্রোহী আহমাদ মাসউদ বলেন, তালিবানের কাছে পাঞ্জশির হস্তান্তর করা হবে না। তালিবান এই এলাকা দখল করতে চাইলে আমাদের বাহিনী তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত।

তবে বুধবার এক রেকর্ডকৃত বক্তব্যে তালিবানের সিনিয়র নেতা আমির খান মোতাকি বলেন, আমাদের যোদ্ধারা পাঞ্জশির ঘিরে ফেলেছে। বিদ্রোহীদের অস্ত্র ত্যাগ করে আলোচনায় বসার আহ্বানও জানানো হয়েছে। তিনি বলেন, ইসলামি আমিরাত অব আফগানিস্তান সকল আফগান নাগরিকের। তালিবানে নিজেদের মধ্যে যুদ্ধ চায় না।

সূত্র : ডেইলি যুগান্তর

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories