Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

অস্ট্রেলিয়া-ভারতে কি খেলতে আসবে আফগানিস্তান, স্পষ্ট বার্তা দিল তালিবান

 

ক্রিকেট সহ দেশের বাকি ক্রীড়ায় যে আগের মতই চলবে, তা নিয়ে ইঙ্গিত আগেই দিয়েছিল তালিবান। এবার আফগানিস্তানের শাসক গোষ্ঠীর তরফে সবুজ সঙ্কেত পেয়ে গেল আফগানিস্তানের আসন্ন অস্ট্রেলিয়া সফর। দুই দেশ এই প্রথমবার টেস্টে খেলবে। সেই সফরের অনুমতি পেয়ে গেল আফগান ক্রিকেট বোর্ড।

আগামী বছরে ভারতেও খেলতে যাওয়ার কথা রয়েছে আফগানিস্তানের। সেই সফরেও তালিবান ছাড়পত্র দেবে, এমনটাই আশা আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, “পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ক্রিকেট খেলা চলবে। তালিবান সাংস্কৃতিক শাখার একজন মুখপাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ এবং ২০২২-এর প্রথমের দিকে ভারত সফরে ওঁরা আমাদের সমর্থন জানাবে। তালিবান ক্রিকেটকে সমর্থন জানাবে। এই বিষয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। দেশের যুব সম্প্রদায়ের কাছে এটা স্পষ্ট বার্তা যে খেলাকে অগ্রাধিকার দেবে তালিবান। এটা খুব ভালো ইঙ্গিত।”

শুধু অস্ট্রেলিয়া নয়। চমকপ্রদভাবে শোনা যাচ্ছে ভারতও নাকি আগামী বছর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে পারে। আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ খেলতে পারে। এই সিরিজের সম্ভাবনা প্রবল। এই সিরিজটি হতে পারে ভারতের মাটিতেই।আফগানিস্তানে এর আগে তালিবান শাসনের সময় পুরোপুরি বন্ধ ছিল খেলাধুলো। এবারও রাজনৈতিক অশান্তির জেরে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ৩ ম্যাচের সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আফগান বোর্ড। তারপরই আশঙ্কা করা হচ্ছিল, এবারেও হয়তো খেলাধুলোয় বাধা দেবে তালিবানরা। তবে, জেহাদিরা জানিয়ে দিয়েছে সমস্ত খেলা সূচি অনুযায়ীই চলবে। যার অর্থ টি-২০ বিশ্বকাপেও দেখা যাবে রশিদ খানদের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories