Saturday, September 5, 2026
28 C
Kolkata

FIFA World Cup Qualifier : জিতল ব্রাজিল, আর্জেন্টিনা, গোল পেলেন না নেইমার, মেসি

এনবিটিভি ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে জিতল ব্রাজিল এবং আর্জেন্টিনা। নেমার এবং লিয়োনেল মেসি খেললেও গোল করতে পারেননি তাঁরা।

দক্ষিণ আমেরিকার গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। চিলিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। গোল করেছেন এভারটন রিবেইরো। ৬৪ মিনিটে তাঁর করা গোলেই জেতে ব্রাজিল। খেলার শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেন নেমার। ব্রাজিলের সাত ম্যাচে ২১ পয়েন্ট।

মেসির আর্জেন্টিনা জিতল ৩-১ গোলে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লাউতারো মারতিনেজ, জোয়াকুইন কোরিয়া এবং অ্যাঞ্জেল কোরিয়া। ভেনেজুয়েলার এক মাত্র গোলটি এসেছে পেনাল্টি থেকে। ইফেরসন সতেলদো পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সাত ম্যাচে ১৫ পয়েন্ট।

গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডর ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারাগুয়েকে। বলিভিয়া বনাম কলম্বিয়া ম্যাচ ড্র হয় ১-১ গোলে। পেরু বনাম উরুগুয়ে ম্যাচও ১-১ গোলে ড্র হয়ে গিয়েছে।

প্রতিটি দলের পরের ম্যাচ ৬ সেপ্টেম্বর।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories