Saturday, September 5, 2026
30 C
Kolkata

নিজের জন্মদিনেই মহানন্দা নদীর অতল জলে তলিয়ে গেল এক শিশু

মালদা: জন্মদিনেই মহানন্দায় তলিয়ে গেল এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মিনভবন লাগোয়া মহানন্দা ঘাটে। তলিয়ে যাওয়া শিশুটির নাম রমজান শেখ(৭)।

জানা গেছে, রমজানের বাড়ি খয়ারাতি পাড়ায়। তারা দুই ভাই ও তিন বোন। বাবা সালাম শেখ। রবিবার ছিল শিশুটির জন্মদিন। এদিন সকালে সমবয়সী ২-৩ জনের সাথে নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে যায়। তারপর বাকিরা তার বাড়িতে খবর দিলে, তড়িঘড়ি পরিবারের লোকজন এসে জলে খোঁজাখুঁজি করে। এলাকার বাসিন্দারাই জলে নেমে খোঁজ করেন। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। তবে বেলা গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories