Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ইতি ঘটল আয়েশা এবং শিখর ধাওয়ানের দাম্পত্য জীবনের, ডিভোর্সের খবর দিলেন আয়েশা নিজেই

 

 

আলাপটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে দেখে ভালো লেগেছিল। সালটা ২০০৯। সেই শুরু সম্পর্কের। বিয়ে হয় আরও তিন বছর পর, ২০১২ সালে। ৯ বছরের সংসার জীবনে হঠাৎই ছন্দপতন। আচমকা ডিভোর্সের কথা ঘোষণা করলেন শিখর পত্নী আয়েশা। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন আয়েশা মুখোপাধ্যায় এবং শিখর ধাওয়ান। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ আবেগপ্রবণ বার্তা পোস্ট করে ধাওয়ানের সঙ্গে নিজের ডিভোর্সের কথা জানান আয়েশা। ধাওয়ান ও আয়েশার জোরাভর নামে একটি ছেলে রয়েছে।

অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে আয়েশার বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরেই ধাওয়ানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা। আগের পক্ষের দুই মেয়েকেই ধাওয়ান নিজের কন্যা হিসেবে স্বীকৃতি দেন। আয়েসা ইন্সটাগ্রামে লেখেন, দ্বিতীয়বার ডির্ভোসী না হওয়া পর্যন্ত ভাবতাম, ডিভোর্স একটা নোংরা শব্দ।

 

কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন শিখর। ব্লকবাস্টার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে ব্যক্তিগত জীবনে এত বড় ধাক্কার পরেও ভারতের তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন তাঁর লক্ষ্য এখন একটাই- ক্রিকেটে আরও অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকা। ইনস্টাগ্রামে নিজের হাসি মুখে ভরা একটি ছবি পোস্ট করে শিখর লেখেন, “কঠোর পরিশ্রম করতে হয় নিজের পেশায় সফল হতে হলে। সব সময় নিজের কাজকে ভালবাসতে হয়। আমি আরও খাটব যাতে আমার সমস্ত স্বপ্ন সোনালি বাস্তবে পরিণত হয়।” ফেসবুকের মাধ্যমেই প্রথমবার আয়েশার সঙ্গে কথা হয় শিখরের। তারপর ২০১২ সালের ৩০ অক্টোবর দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নয় বছর পর সেই সম্পর্কে ছেদ পড়ল।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories