Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রয়াত অভিনেতা অক্ষয় কুমারের মা, জানালেন অক্ষয়

 

বলিউডে আবারও শোকের ছায়া। প্রয়াত বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা। মঙ্গলবারই সামনে এসেছিল অসুস্থ হয়ে পড়েছেন অক্ষয় কুমারের মা। বর্তমানে একের পর এক ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছে অক্ষয় কুমার। বর্তমানে তিনি সিন্ডারেলা ছবির কাজ করতে বিদেশে দিয়েছিলেন পাড়ি। সেখানেই পুরো দমে চলছিল শ্যুটিং। এরই মাঝে হঠাৎ আসে খবর, মা গুরুতর অসুস্থ। শ্যুটিং সেট থেকেই তড়িঘড়ি মায়ের কাছে ফিরেছিলেন অক্ষয়। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হন। অক্ষয় সেই সময় দেশে ছিলেন না৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে দ্রুত ইংল্যান্ড থেকে মুম্বইয়ের বাড়িতে ফেরেন তিনি। অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘সিন্ডরেলা’ ছবির শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে ছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। কিন্তু তাঁর মায়ের অসুস্থায় তিনি দেশে ফিরে আসেন৷ অরুণা ভাটিয়া ভর্তি ছিলেন মুম্বইয়ের হিরানন্দনি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না৷

 

গতকাল, মঙ্গলবারই, মায়ের অসুস্থতায় পাশে থাকার জন্য নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছিলেন অক্ষয় কুমার ৷ ট্যুইটারে তারকা লিখেছিলেন ‘‘আমার মায়ের শারীরিক অসুস্থতায় আপনাদের উদ্বেগ হৃদয় স্পর্শ করে গিয়েছে ৷ আমার এবং আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময় ৷ আপনাদের প্রত্যেক প্রার্থনা আমাকে অনেক সাহায্য করবে৷

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories