Tuesday, October 20, 2026
27 C
Kolkata

ভবানীপুর এবং মুর্শিদাবাদে বন্ধ করা হল লক্ষ্মীর ভান্ডার এবং দুয়ারে সরকার প্রকল্প

তিন কেন্দ্রের নির্বাচন নিয়ে সরকারকে যাতে কোনও মতেই দোষারোপ না করা যায়, পাশাপাশি নির্বাচন পর্ব স্বচ্ছ রাখার লক্ষ্যে এক কঠোর সিদ্ধান্ত নিল নবান্ন।

ভবানীপুর এবং মুর্শিদাবাদে বন্ধ করা হল লক্ষ্মীর ভান্ডার এবং দুয়ারে সরকার প্রকল্প।

জেলার মাত্র ২ কেন্দ্রে নির্বাচন হলেও গোটা মুর্শিদাবাদেই এই প্রকল্প বন্ধ করা হয়েছে।

কিন্তু কলকাতার ক্ষেত্রে শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রে এই প্রকল্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে নবান্ন জানিয়েছে, টিকাকরণের উপর আদর্শ আচরণ বিধি লাগু হবে না। যে পদ্ধতিতে টিকাকরণ চলছে, তা অব্যাহত থাকবে।

রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে শনিবার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে চলতি মাসের ৩০ তারিখ। নির্বাচন-বিধি বলছে, নির্ঘণ্ট ঘোষণার পরই তিন বিধানসভা কেন্দ্রে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। সেই কারণেই এই তিন কেন্দ্রে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। এই ঘোষণার পর আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার সহ-দুয়ারে সরকারের মোট ১৮ টি প্রকল্পের সুবিধা ভবানীপুর কেন্দ্র এলাকা এবং মুর্শিদাবাদ জেলায় পাওয়া যাবে না।

নির্বাচনী বিধির কারণে এই সব এলাকায় হঠাত্‍ এই প্রকল্পগুলি বন্ধ হলেও ভোট মিটে যাওয়ার পর আলাদাভাবে মুর্শিদাবাদ বা শুধু ভবানীপুরে দুয়ারে সরকার ক্যাম্প করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নবান্নের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পূর্ব ঘোষিত। সাধারণত আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেলে নতুন কোনও প্রকল্প ঘোষণা করা যায়না ঠিকই, তবে চালু থাকা প্রকল্প বন্ধ হয়না। তাহলে এক্ষেত্রে বন্ধ করা কেন হল?

নবান্ন সূত্রের খবর, এই সব প্রকল্পে রাজ্যবাসী সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এই সুযোগ নিয়ে বিরোধী কোনও দল সরকারের দিকে আঙুল তুলতে পারে। সেই কুত্‍সা বন্ধ করতেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে নবান্ন। মুর্শিদাবাদের জেলাশাসককে ইতিমধ্যেই দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ রাখতে নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতা নিয়ে শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, পুর কমিশনার বিনোদ কুমারের সঙ্গে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, শুধুমাত্র ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার ক্যাম্প-সহ সমস্ত প্রকল্পের পরিষেবা বন্ধ রাখা হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories