Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্রেফতার করলো মালদা থানার পুলিশ

মালদা : রাজস্থানের তিন সোনা পাচারকারীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ । ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।  যে দোকানে ওই পাচারকারীরা সোনা বিক্রি করতে এসেছিল সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করেছে পুলিশ।১০ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায়।

 

পুলিশ জানিয়েছে, রাজস্থানের ধরমপুর জেলার ওই তিন ব্যক্তি মুচিয়ার মনোহরপুর এলাকার উত্তম কর্মকার স্বর্ণ ব্যবসায়ীর দোকানে বেশকিছু সোনা বিক্রি করছিল। সে খবর জানতে পেরেই ওই দোকানে অভিযান চালানো হয়। যারা এই সোনাগুলি বিক্রি করছিল, তাদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায় নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চোরাই সোনা এগুলো। বেআইনিভাবে ওই দোকানে বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় দোকানের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুরাতন মালদা থানার আইসি হীরক বিশ্বাস জানিয়েছেন, ধৃতদের মধ্যে তিনজনের নাম সুরজ সিং নায়েক, ধরমবীর নায়েক এবং কমলেশ নায়েক। এদের বাড়ি রাজস্থানে। পাশাপাশি এই ঘটনায় মনোহরপুর এলাকার স্বর্ণ ব্যবসায়ী উত্তম কর্মকারকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতদের মালদা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।তবে পুলিশের আরোও অনুমান যে সোনা গুলো বিক্রি বা বন্ধক দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই কোন অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories