Tuesday, October 20, 2026
27 C
Kolkata

ভারতের বিরুদ্ধে চিন, রাশিয়া, ইরান সহ ৭ দেশের গোয়েন্দা প্রধানদের নিয়ে বৈঠক ISI প্রধানের

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে বৈঠক ডেকেছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান ফায়েজ হামিদ। তাতে যোগ দেয় চীন, রাশিয়া, ইরান, কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধানরা। চলতি সপ্তাহের শুরুর দিকে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। যেখানে রাশিয়া ছিল না। শুক্রবার কাবুল থেকে ফিরেছেন ফায়েজ হামিদ। তারপর এই বৈঠক নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে পাকিস্তান-আফগানিস্তান নিরাপত্তা, তালিবান নেতৃত্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কথা হয়েছে।

ইতিতোধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। যার নেতৃত্বে মুহাম্মদ হাসান আখুন্দ। নতুন সরকারের শপথগ্রহণে ছয়টি দেশকে আমন্ত্রণ করেছিল তালেবান। তারা হলো- রাশিয়া, চীন, তুরস্ক, ইরান, পাকিস্তান ও কাতার।

সূত্রের খবর, বৈঠকে আইএসআই প্রধান মূলত পাকিস্তান ও আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সেখানেই ঘুরেফিরে এসেছে তালেবান নেতৃত্বের সাথে আগামী দিনে কেমন সম্পর্ক রাখা হবে, তা নিয়ে বিভিন্ন দেশের বক্তব্য। বৈঠকে অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে আফগানিস্তানে তালেবান সরকার গঠনের অনুষ্ঠানে যাবে না বলে ঘোষণা করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ। এই পরিস্থিতিতে ইসলামাবাদে আইএসআই প্রধানের ডাকে চীন, রাশিয়া, ইরানসহ মধ্য এশিয়ার দেশগুলোর গুপ্তচরদের প্রধানদের বৈঠকের আলাদা তাৎপর্য রয়েইছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories