Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোদি খেয়েছেন সাড়ে তিন কোটি চাকরি, অমিত মিত্রের বাক্যবাণে বেকায়দায় বিজেপি

নিউজ ডেস্ক : ভবানীপুর উপ-নির্বাচনে বেকারত্ব ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করেছে বিজেপি। পাল্টা জবাব দিতে প্রচারে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেসও৷ তারা ইস্যু করছে বিভিন্ন অর্থনীতিবিদদের রিপোর্ট। এরকম আবহে রবিবার বেকরত্ব নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারকে আক্রমণ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তিনি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, দেশ আপনার কাছে জবাব চাইছে৷’টুইটে অমিত মিত্রের অভিযোগ, ২০২১ অগস্টে ভারতে ৩.৬ কোটি মানুষ চাকরিহীন? কোনও আয় নেই, জীবিকা নেই, আশা নেই! তবুও, আপনার ‘স্পিন ডাক্তাররা’ ৩ কোটি ৬০ লক্ষ ভারতবাসীকে পুনরুদ্ধারের বিভ্রান্তিকর তথ্য পেশ করে চলেছে৷’

কোভিড পরিস্থিতির জেরে গত বছরের শুরু থেকেই মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। কল-কারখানার বন্ধ ছিল উৎপাদন। চাহিদাও ঠেকেছিল তলানিতে। যার জেরে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। সবচেয়ে খারাপ পরিস্থিতি হয় পরিযায়ী শ্রমিকদের। শুধু তাই নয়, চাকরি হারিয়েছেন মাঝারি মাপের অফিস বা কারখানার কর্মীরাও। ফলে বেড়েছে বেকারের সংখ্যা। অথচ তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

বলাইবাহুল্য, ইতিপূর্বে রা্জ্যে দাবি-দাওয়া থেকে বকেয়া চাওয়া, একের পর এক ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এবার সরাসরি বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন অমিত মিত্র। যা সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories