Saturday, September 5, 2026
30 C
Kolkata

এবার ওয়েব সিরিজে শাহরুখ খান? জল্পনা তুঙ্গে

মুম্বই: শেষ ছবি মুক্তি পেয়েছিল ‘জিরো’। তাও সেটা ২০১৮ সালে। পরিচালক আনন্দ এল রাইয়ের ছবিতে শেষবার রুপোলি পর্দা মাতাতে দেখা গিয়েছিল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে । কিন্তু সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর থেকে আর রুপোলি পর্দায় দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে আগামি ছবি ‘পাঠান’ দিয়ে সিলভার স্ক্রিনে কাম ব্যাক হতে চলেছে তাঁর। ‘বাদশা’র বিপরীতে থাকছেন দীপিকা পাড়ুকোন এবং অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে চলেছেন জন আব্রাহামও। এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তার আগে শাহরুখ খানের অনুরাগীদের জন্য বড় খবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ওয়েব সিরিজে নাকি দেখা যেতে চলেছে তাঁকে।

 

শাহরুখ খান। নাম তো শুনাই হোগা? হ্যাঁ। জনপ্রিয়তায় তাবড় তাবড় তারকাদের হেলায় হারিয়ে দিতে পারেন। আর যখন রুপোলি পর্দায় দু হাত দুপাশে ছড়িয়ে নিজের ভঙ্গিমায় দাঁড়ান। তখন অনুরাগীদের উন্মাদনা চোখে পড়ার মতো। ২০১৮তে শেষ ছবি মুক্তি পাওয়ার পর থেকে আর ছবি মুক্তি না পাওয়ায় বাদশার অনুরাগীরাও তাঁর নতুন ছবির ঘোষণার জন্য অপেক্ষা করে রয়েছেন।

 

শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের। তাছাড়া, ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন তাঁর বিখ্যাত ডায়লগ, ‘পিকচার তো আভি বাকি হ্যায়… মেরে দোস্তো…।’ এই ভিডিও দেখার পরই জল্পনা তুঙ্গে যে খুব শীঘ্রই বুঝি ওয়েব সিরিজেও বলিউডের ‘বাদশা’র জাদু চলতে চলেছে। যদিও শাহরুখ খান কিংবা ডিজনি প্লাস হটস্টারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories