Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিজেপির জন্য কোনো কাজ করবো না ভবানীপুরে, গেরুয়া শিবিরকে হতাশ করে জানালেন বাবুল

 

 

নিউজ ডেস্ক : তারকা প্রচারকের তালিকায় নাম থাকলেও ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবেন না। সাফ জানিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। স্পষ্ট করে দিলেন, নিজের রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেননি। এবং কোনওরকম রাজনৈতিক প্ল্যাটফর্মে আগামী দিনে তাঁকে দেখা যাবে না।গণেশ পুজোর দিনেই ভবানীপুরের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তৃণমূলের গড় ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই ওই আসনের তারকা প্রচারকদের তালিকাও প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে বাবুল সুপ্রিয়র। সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের ধন্যবাদও জানিয়েছেন বাবুল। কিন্তু তিনি যে এখনও রাজনৈতিক সন্ন্যাস থেকে সরে আসেননি, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‌বাবুল যে পার্টিতে নেই এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা জানি যে বাবুল সুপ্রিয় আমাদের দলের সাংসদ, পার্টির একজন কার্যকর্তা। তাই পার্টির নির্দেশেই কাজ করা উচিত বাবুল সুপ্রিয়র।’‌

প্রসঙ্গত, অনুমতি না নিয়ে ভবানীপুরে বিজেপির তারকা প্রচারকের তালিকায় তার নাম কেন রাখা হল, এ বিষয়ে ঘনিষ্ঠমহলে যথেষ্ট ক্ষোভপ্রকাশ করছেন বাবুল সুপ্রিয়, এমনটাই জানাচ্ছে বঙ্গ বিজেপির একটি সূত্র। তারকা প্রচারকের তালিকায় বাবুলের নাম দেওয়া হল অথচ তিনি প্রচারে আসবেন না বলে জানিয়ে দিলেন, এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ডাকাবুকো যুব মোর্চা নেত্রী। পেশায় আইনজীবী। দীর্ঘদিন ধরে বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা হিসাবে কাজ করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বাবুলের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories