Wednesday, October 21, 2026
31 C
Kolkata

পররাষ্ট্র মন্ত্রীর অনুরোধ সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রমিকদের ফেরত না পাঠানোর:

পররাষ্ট্র মন্ত্রীর অনুরোধ সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রমিকদের ফেরত না পাঠানোর:

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্ক:

দেশ ও বিদেশে করোনার মহানারীর কারণে বাংলাদেশি শ্রমিকরা যেন চাকুরিচ্যুত হয়ে দেশে ফেরত না আসে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
তিনি গতকাল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আল নাহিয়ানের সাথে ফোনালাপে এ অনুরোধ করেন।
ড. মোমেন বলেন,সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে কেউ চাকুরিচ্যুত হয়ে গেলেও যেন অন্তত ৬ মাসের সমপরিমাণ ভাতা ও অন্যান্য সুবিধা যেন পায়।
ড. মোমেন আরও অনুরোধ করেন, সে দেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য। এ সব বিষয়ে আরব আমিরাত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করা হয়।

বাংলাদেশে কোয়ারেন্টাইনের সুবিধাকে নিশ্চিত করতে কোনো বাংলাদেশি শ্রমিক সংযুক্ত আরব আমিরাত থেকে যদি ফেরত আসতে চায় তবে তারা যেন করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ ধাপে ধাপে আসতে পারে বলে উল্লেখ করেন ড. মোমেন।
ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উল্লেখ করে সে দেশের উন্নয়নে আহমেদ আল সায়েঘের বাবার সুক্ষ্ম দুরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। করোনার ক্রান্তিলগ্নে বিভিন্ন দেশে শ্রমিকদের সহায়তার জন্য Covid 19 Recovery & Response Fund গঠনে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পারিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী উল্লেখ করেন।
ড. মোমেন সংযুক্ত আরব আমিরাতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, এসময় করোনা মোকাবিলায় বাংলাদেশে মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রেরণের জন্য।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories