Friday, March 6, 2026
24.4 C
Kolkata

টি-২০ বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হচ্ছেন রোহিত!

এনবিটিভি ডেস্ক: আগামী দিনে ভারতের সাদা বলের ক্রিকেটে বড়সড় বদল আসতে চলেছে। জানা যাচ্ছে, ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোহলীর জায়গায় সীমিত ওভারে নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন রোহিত শর্মা।

 

জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই নাকি এটা নিয়ে ভাবনাচিন্তা করছেন কোহলী। বোর্ডের কর্তাদের সঙ্গেও কথা বলেছেন। অস্ট্রেলিয়া সফরের পর থেকেই এই বিষয়ে ভাবছেন তিনি। রোহিতের সঙ্গে নাকি নিজে কথা বলেছেন। তারপরেই সংশয় দূর হয়েছে। রোহিত দায়িত্ব নিতে রাজি হয়েছেন। বোর্ডের এক সূত্র ওই সংবাদমাধ্যমকে বলেছেন, “বিরাট নিজেই এই ঘোষণা করবে। ওর মতে, এই মুহূর্তে ব্যাটিংয়ে নজর দেওয়া আরও বেশি করে দরকার। ফের বিশ্বের সেরা ব্যাটসম্যান হয়ে ওঠার লক্ষ্যে যেটা করার দরকার সেটাই ও করবে।”

 

রোহিত এবং কোহলীর মধ্যে যে সম্পর্ক মধুর নয়, এ কথা বহুচর্চিত। কিন্তু গত কয়েক মাসে নাকি দু’জনের বন্ধুত্ব যথেষ্ট গাঢ় হয়েছে। দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে কোহলী নিজের লক্ষ্য এবং দলের ভবিষ্যতের ব্যাপারে একটা সুস্পষ্ট অভিমুখ ঠিক করে দিয়ে যেতে চান। ওই সূত্রের দাবি, “আমরা জানি এই নিয়ে সংবাদমাধ্যমে অনেক চর্চা হবে। তাই জন্যেই বিসিসিআই অনেক আগে থেকেই ব্যাপারটা কী ভাবে সামলানো যাবে সেটা নিয়ে ভাবছে। দিনের শেষে, বিরাট এবং রোহিত একে অপরের বন্ধু এবং ওদের ভাবনাচিন্তাও এক।”

 

সামনের বছর ফের অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরের বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। এই দু’টি প্রতিযোগিতাকে পাখির চোখ করেছেন কোহলী। তিনি চান, এই দুটি প্রতিযোগিতায় নিজের সেরাটা উজাড় করে দিতে। ওই সূত্র বলেছেন, “সব ফরম্যাটে অধিনায়কত্ব করার প্রভাব যে ওর ব্যাটিংয়ে পড়ছে, এটা বিরাট বুঝতে পেরেছে। ও আরও তরতাজা এবং চাপহীন হয়ে নামতে হয়। কারণ ভারতকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ওর। যদি রোহিত সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেয়, তাহলে বিরাটের মাথা থেকে অনেকটাই চাপ কমে যাবে এবং ও পুরোপুরি নিজের ব্যাটিংয়ের উপর ফোকাস করতে পারবে। ওর বয়স মাত্র ৩২। যে ভাবে ফিটনেস নিয়ে ভাবে, তাতে জাতীয় দলের হয়ে এখনও অনায়াসে ৫-৬ বছর খেলতে পারে।”

 

প্রসঙ্গত, সাদা বলের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করার দাবি অনেকদিন ধরেই উঠছে। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। সেখানে কোহলীর নেতৃত্বে ১৩ বছরে এক বারও ট্রফি তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল-এ রোহিতের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের প্রশংসাও হামেশাই করে থাকেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories