Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

রাজ্যের তিন নির্বাচন কেন্দ্রের জন্য ১৫-কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ৩০শে সেপ্টেম্বরে

এনবিটিভি ডেস্ক :  ৩০- শে সেপ্টেম্বরে রাজ্য তিন কেন্দ্রে নির্বাচন তা নিয়ে রাজনৈতিক মহলে খুবই তোড়জোড় চলছে।৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হবে। ৩০শে সেপ্টেম্বর নির্বাচনের জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুর, সামসেরগোঞ্জ ও জঙ্গীপুর এই তিনটি নির্বাচন কেন্দ্রের মধ্য ভবানীপুর কেন্দ্রে খুবই গুরুত্বপূর্ন বলে মনে করছে। এদিকে প্রতিটি নির্বাচন কেন্দ্রে দলীয় প্রার্থী ঘষনার সাথে- সাথে প্রচার পর্ব শুরু করে দিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করায় আগামী নির্বাচনে ১৫- কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্য থাকছে সাত কোম্পানি CRPF, চার কোম্পানি BSF,২ কোম্পানী SSP ও এক কোম্পানি CISF এবং এক কোম্পানি ITBP থাকছে। রাজ্য সরকার যদিও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে কিছু আবেদন করেনি কেন্দ্রের নিকট।

 

কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে সেই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এসে পৌঁছেছে।রাজ্যে দুটি কেন্দ্রের বিধানসভা নির্বাচন ভবানীপুরে উপ-নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিল বিজেপি।

বিজেপির প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করেছিলেন। কমিশনের কাছে উপ-নির্বাচনে আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি তুলেছিলেন তারা। একুশের বিধানসভা ভোটের ফল বেরোনোর কয়েক মাস পরেই ফের রাজ্যে নির্বাচন ঘিরে যেন উত্তেজনার পারদ চড়ছে প্রত্যেকদিন। গোটা দেশের এখন নজর ভবানীপুরের দিকে।

ইতিমধ্যে ভবানীপুরে তিন দলের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। জোর কদমে চলছে প্রচার।আগামী ৩০ শে সেপ্টেম্বর নির্বাচনের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। জানা গেছে দু-একদিনের মধ্যেই ১৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে আসবে। যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে এবং টহলদারি শুরু করবে বলে জানিয়েছে কমিশন।
যদিও গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে।
এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কেমন ভূমিকা পালন করে তা সময় বলে দেবে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories