Saturday, September 5, 2026
28 C
Kolkata

Bhangar: অর্থের অভাব, স্থানীয় বিডিও-র সহায়তায় ‘স্বাস্থ্য সাথী’ কার্ড নিয়ে বিনামূল্যে চিকিৎসা পেলেন রসিদ

এনবিটিভি ডেস্ক: পথ দুর্ঘটনায় ভেঙেছে পা। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এদিক ওদিক ঘুরে যখন দিশেহারা, তখন মাথায় আসল দুয়ারে সরকারে করা স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের কথা। যেই ভাবনা সেই কাজ। আবেদনের রশিদ নিয়ে সঠান হাজির বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেবের তৎপরতায় বেসরকারি নাসিংহোমে রাতেই বানানো হল স্বাস্থ্যসাথীর কার্ড। স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা পাবে রোগী, নিশ্চিত হতেই বিষন্নতার মাঝে ঠোঁটের কোণে হাসি।

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের চড়িশ্বরের। গত বৃহস্পতিবার ষাটোর্ধ রসিদ তরফদার ভোজেরহাট থেকে পা ভ্যানে চড়িশ্বরে নিজের বাড়ি ফিরছিলেন। হঠাৎ সামনের দিক থেকে আসা একটি জেসিবি তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় পা ভাঙে রসিদের। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। এদিনের ভাঙা পায়ের অবস্থার অবনতি হতে থাকলে বাধ্য হয়ে ঘটকপুকুরের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি হন। কিন্তু টাকা আসবে পাবে কোথায় থেকে? এই ভাবনা যখন গ্রাস করেছে, তখন মাথায় আসল দুয়ারে সরকার ক্যাম্পের কথা। কদিন আগে চড়িশ্বরে হওয়া দুয়ারে সরকার ক্যম্পে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য আবেদন করেছিলেন পরিবারের সদস্যরা। সেই আবেদনের রসিদ নিয়ে সোমবার দুপুরে ভাঙড় ২ বিডিও কার্তিক চন্দ্র রায়ের দারস্থ হন পরিবারের সদস্যরা। বিডিও সাহেব নিজে উদ্যোগ নিয়ে কাশিপুর থানার ওসিকে সঙ্গে নিয়ে রাতেই নাসিংহোমে উপস্থিত হয়ে সেখানেই স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়ে তাঁদের হাতে তুলে দেন। প্রশাসনিক আধিকারিকদের এমন সহযোগিতায় খুশি রসিদের পরিবার।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories