Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

প্রথমদিনেই ব্যাপক সাড়া ফেলেছে এরদোয়ানের লেখা বই

 

নিউজ ডেস্ক : নতুন বই লিখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুর্কি ভাষায় লিখিত বহুল কাঙ্ক্ষিত বইটির নাম DAHA ADIL BIR DUNYA MUMKUN । ২১৬ পৃষ্ঠার বইটি তুরস্কের বাজারে ৪০ লিরায় (৪০০ টাকায়) বিক্রি হচ্ছে। এখন শুধু তুর্কি ভাষায় পাওয়া গেলেও খুব শিগগিরিই বইটি আরবি, ইংরেজি, স্প্যানিশ, জার্মান, ফ্রেন্স এবং রাশিয়ান ভাষায় অনূদিত হবে।

জানা যায়, এটি এরদোগানের দ্বিতীয় বই। এতে তিনি গোটা মানব সম্প্রদায়ের জন্য ইনসাফ নিশ্চিত করতে তুরস্কের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন।একইসঙ্গে তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন অস্থির বৈশ্বিক রাজনীতি, বিশেষত শরণার্থী সংকট, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বর্ণবাদ এবং ইসলামের সঙ্গে শত্রুতা ও বিদ্বেষের নানা বিষয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বিশ্বে একটি সামগ্রিক স্থিতিশীলতা নির্মাণের প্রতি গুরুত্বারোপও করেছেন এ বইয়ে।

তিনি লিখেছেন, বিশ্বের যে প্রান্তে-ই একটি শিশু মৃত্যুবরণ করুক- সবাই এজন্য দায়ী। তাই এ কঠিন সময়েও আমাদের বিবেককে শুনতে হবে এবং ন্যায়পরায়ণার প্রতিনিধিত্ব করতে হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories