Sunday, September 6, 2026
28 C
Kolkata

রদ্রিগোর শেষ মুহূর্তের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইন্টার মিলানের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।সান সিরোতে ম্যাচের শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে রেখেছিল ইন্টার মিলান। ম্যাচজুড়ে রিয়ালের রক্ষণভাগ সামলাতে হয়েছে লাওতারো মার্টিনেজ ও ইডেন জিকোকে। তাদের একের পর এক আক্রমণে দেয়াল হয়ে ছিলেন রিয়াল গোলরক্ষ থিবো কর্তোয়। বেলজিয়ান এ গোলরক্ষকের দুর্দান্ত কিছু সেভের বদৌলতে প্রধমার্ধে রক্ষা পায় লস ব্লাঙ্কসরা। বিরতির পর খেলতে নেমে একইভাবে শুরু করে ইতালিয়ান জায়ান্টরা।

যদিও ঘরের মাঠে গোল মিসের মহড়া দিয়েছে ইন্টার। নতুবা ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। গোলের উদ্দেশে ১৪টি শট নেয় ইন্টার, যার চারটি ছিল লক্ষ্যে। অপরদিকে রিয়াল শট নেয় ১২টি, এর দুটি ছিল লক্ষ্যে।

তবে এবার খেলা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে আনচেলত্তির শিষ্যরা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে দ্বিতীয়ার্ধ। জেকোর জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে দলকে বাঁচান কোর্তোয়া। এর তিন মিনিট পর পাল্টা আক্রমণে ডানদিক থেকে লুকাস ভাসকেসের শট ফেরান ইন্টার গোলরক্ষক।

তবে লুকাস ভাসকেজের বদলি হিসেবে মাঠে নামা রদ্রিগো ম্যাচের ভাগ্য বদলে দেন। খেলার একদম শেষ মুহূর্ত ৮৯তম মিনিটে রদ্রিগোর গোল পয়েন্ট হারাতে বসা রিয়ালকে পাইয়ে দেয় পূর্ণ ৩ পয়েন্ট।

ফ্রেদেরিকো ভালভার্দের দেয়া পাস ডি-বক্স থেকে নিয়ন্ত্রণে নিয়ে রদ্রিগোকে বাড়ান মিডফিল্ডার কামাভিঙ্গা। বল পেয়ে হাফ বলিতে প্রতিপক্ষের জাল ভেদ করেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। এই জয়ে ‘ডি’ গ্রুপে রিয়াল অবস্থান দ্বিতীয় স্থানে। শাখতার দোনেস্ককে ২-০ গোলে হারানো শেরিফ তিরাসপুল আছে শীর্ষে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories