Sunday, September 6, 2026
28 C
Kolkata

ব্রাউন সুগার -সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

মালদা: ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত পাচারকারীর নাম ইসরাফিল মোমিন(২০)। বাড়ি বালিয়াডাঙ্গা এলাকায়। ধৃতর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৪৫০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।পুলিশের প্রাথমিক অনুমান, কারও কাছে ব্রাউন সুগার বিক্রি করার উদ্দেশ্য ছিল ওই পাচারকারীর। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে বৃহস্পতিবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories