Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

সম্মেলন জানানো হয়, ব্লকে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার সুপার হিট

উজ্জ্বল দাস, আসানসোল: সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রূপনারায়ণপুরে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন।এই সাংবাদিক সম্মেলনের মুখ্য বিষয় হলো যে দ্বিতীয় পর্যায়ের দুয়ারে সরকার প্রকল্পটির সালানপুর ব্লকে সাফল্য অর্জন করেছে।এই ব্লকের অন্তর্গত সাধারণ মানুষরা এই দুয়ারে সরকার থেকে বিভিন্ন সরকারি পরিকল্প গুলির সুবিধা অর্জন করেছে।বিশেষ করে রাজ্য সরকারের নতুন প্রকল্পটি লক্ষীর ভান্ডার।এই লক্ষীর ভান্ডার প্রকল্প টির জন্য মোট১১টি পঞ্চায়েতের মধ্যে ১৮হাজার ৫১৮টি ফর্ম ফিলাপ করা হয় যার মধ্যে ১৭ হাজার৬০টি আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানান সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ও সহ সভা পতি বিদ্যুৎ মিশ্র।

তাছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মদক্ষ মোঃ আরমান বলেন এই ব্লকে উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে।এইবার প্রচুর কাজ হচ্ছে,বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় এবার সবাই বাড়িতে বসেই পানীয় জল পাবে তার কাজ শুরু হয়ে গিয়েছে এবং রাস্তা-ঘাট,লাইট প্রচুর পরিমাণে উন্নয়নমূলক কাজ হচ্ছে।তাছাড়া পূজার আগে দুটি রাস্তার সংস্কার করা হবে নর্দমা সহ যাতে রাস্তার মধ্যে জল না জমে।তাছাড়া তিনি আরো জানান ১৯শে সেপ্টেম্বর সালানপুর ব্লকের নান্দনিক হলে তৃতীয়বারের জন্য জয়ী বিধায়ক ও জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে নিয়োগ হওয়ার জন্য বিধায়ক বিধান উপাধ্যায় কে সংবর্ধনা দেওয়া হবে

শুক্রবারের সাংবাদিক সম্মেলনে ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং বলেন যে এইবার জয়ের পর উন্নয়ন এবার ডবল পরিমাণে হচ্ছে,বিধায়কের নির্দেশ অনুযায়ী দেন্দুয়া থেকে লেফট ব্যাঙ্ক পর্যন্ত স্ট্রীট লাইটের কাজ দ্রুত শুরু করা হবে।তাছাড়া এইবারের দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকারে রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষীর ভান্ডারটি সুপার ডুপার হিট হয়েছে কিছু মহিলার খাতায় টাকা ঢুকতে শুরু হয়েছে আরো কাজ হবে কারণ উন্নয়নের আরেক নাম হলো তৃণমূল।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories