Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রাষ্ট্রীয় নিরাপত্তা শুধু বিজেপি নেতাদের জন্য? বিজেপি ত্যাগের পরেই বাবুলের নিরাপত্তা কমাল মোদি সরকার

 

নিউজ ডেস্ক : সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিরাপত্তা কমিয়ে দিল কেন্দ্র। বাবুল সিআরপিএফ নিরাপত্তা পান। তিনি এতদিন দ্বিতীয় সর্বোচ্চ নিরাপত্তা অর্থাৎ জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে তিনি পাবেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা।শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল। তারপরই তাঁর নিরাপত্তা কমার এই খবর প্রকাশ্যে আসে। যদিও সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বাবুলের নিরাপত্তা কমার এই বিজ্ঞপ্তি তাঁর তৃণমূলে যোগ দেওয়ার আগে অর্থাৎ শুক্রবারই জারি করা হয়েছে। যা বেশ তাৎপর্যপূর্ণ। এতদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকতেন ৬-৭ জন নিরাপত্তারক্ষী। এবার থেকে তিনি মাত্র ২ জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পাবেন। যদিও, রাজনৈতিক মহলের ধারণা, এতে বাবুলের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর নিরাপত্তা সম্ভবত রাজ্য সরকারই দেবে।

প্রসঙ্গত, গতকাল সার্জিক্যাল স্ট্রাইকের মতো হঠাৎই তৃণমূলে যোগদান বাবুল সুপ্রিয়। যদিও এর আগে রাজনীতিতে আর থাকবেন না বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু তার থাকা হল না। এদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দলবদলে বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। ভবানীপুরে ভোটের আগে বাবুল সুপ্রিয়র মতো এক রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁর সঙ্গে কিনা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সম্পর্ক রাজনীতিরও ঊর্ধ্বে বলে দাবি, তাঁর এমন শিবির বদলে জোর ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories