Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান JF-17 থান্ডার কিনবে আর্জেন্টিনা

পাকিস্তানের কাছ থেকে ৬৬৪ মিলিয়ন ডলারের জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের ১২টি ‘জেএফ-১৭ থান্ডার্ড’ জঙ্গিবিমান কেনার চিন্তা করছে। শক্রবার এমন সংবাদ প্রকাশিত হয় বলে জানিয়েছে দ্যা নিউজ ইন্টারন্যাশনাল।

পাকিস্তান স্ট্রাটেজিক ফোরামের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার বিমান ক্রয়ের বিষয়ে পাকিস্তান স্ট্রাটেজিক ফোরাম বলেছে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা সরকারিভাবে ৬৬৪ মিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করেছে জঙ্গিবিমান ক্রয় করার জন্য। এ বিষয়ে আর্জেন্টাইন পার্লামেন্টে ২০২২ সালের খসড়া বাজেটও প্রকাশ করা হয়েছে।

আর্জেন্টিনার বিমানবাহিনী পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার্ড’ জঙ্গিবিমান কেনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বিমান কেনার বিষয়ে প্রস্তাব থাকার পরেও আর্জেন্টাইন বিমানবাহিনী এমন সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে পাকিস্তান স্ট্রাটেজিক ফোরাম তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, আর্জেন্টাইন কর্তৃপক্ষ পাকিস্তানের তৈরি যে ১২টি ‘জেএফ-১৭ থান্ডার্ড’ জঙ্গিবিমান কেনার চিন্তা করছে তার মধ্যে ১০টি এক সিটের ব্লক-৩ আর বাকি দু’টো হলো দু’সিটের ব্লক-৩।

‘পিএসি জেএফ-১৭এ ব্লক-৩ হলো সুপারসনিক, বহুমুখী ফোর্থপ্লাস জেনারেশনের জঙ্গিবিমান। এ জঙ্গিবিমানটি আকাশে টহল দেয়া, আকাশ প্রতিরক্ষা, চাক্ষুষ পরিসরের বাইরে সমন্বিত যুদ্ধ, দীর্ঘ পরিসরে সমুদ্র অভিযান ও ভূমিতে থাকা স্থির লক্ষবস্তুতে নির্ভূল আক্রমণ করতে পারে। এছাড়া জঙ্গিবিমানটি বিকিরণবিরোধী হওয়ায় শত্রুদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিকল বা ধ্বংস করতে পারে এবং ইলেক্ট্রনিক যুদ্ধকৌশলেও দক্ষ।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories