Saturday, September 5, 2026
28 C
Kolkata

মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার সৎবাবার বিরুদ্ধে

ক্যানিং ঃ-  মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার তালদি রাজাপুর এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছেন ক্যানিং থানার পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম রাজু সর্দার। অভিযোগ রাজু সর্দার তালদির এক বিবাহিত মহিলাকে বিয়ে করেন কয়েক বছর আগে। তার একটি মেয়ে ছিল। মেয়েটির বয়স এখন ১১ বছর। সেই মেয়েকে তার মায়ের অবর্তমানে একাধিকবার ধর্ষণ করেছে ওই যুবক। কখনো বাড়িতে আবার কখনো অন্যত্র নিয়ে গিয়ে। বিষয়টি জানাজানি হলে নাবালিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সোমবার ক্যানিং থানা তে লিখিত অভিযোগ জানানো হয়েছে।

নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করেছে । নাবালিকার মা এর অভিযোগ, সে যখন বাড়িতে থাকত না সেই সুযোগেই মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে তার দ্বিতীয় পক্ষের স্বামী। শুধু তাই নয় মেয়েটি এই কথা কাউকে যাতে না বলে তার জন্য তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছে। এদিন বিষয়টা তালদি মহিলা সমিতি কে জানানো হলে তারাই ক্যানিং থানাতে ওই নির্যাতিতাকে নিয়ে এসে অভিযোগ জানান।

ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। নির্যাতিতা ওই মহিলার এদিন ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories