Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পাঞ্জাবে আদিল রশিদ, রাজস্থানে শামসি— রাহুল বনাম স্যামসন দ্বৈরথ জমিয়ে দেবে এই নয়া অন্তর্ভুক্তিকরণ

সাবিবুর খান: আজ আইপিএলের আমিরশাহী পর্বে অভিযান শুরু করছে রাজস্থান- পাঞ্জাব। যদিও পয়েন্ট তালিকার খুব একটা ভালো জায়গায় নেই এই দুই দলই। তবুও শেষ চারে যেতে মরিয়া স্যামসন-রাহুলরা।

 

আজ দুবাইয়ে ফিরতি লেগের তৃতীয় ম্যাচ। কিছু সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলতে নামবে রাজস্থান- পাঞ্জাব। রাজস্থান রয়্যালস এই মুহুর্তে পয়েন্ট তালিকার ৬ নম্বরে আছে। ৭টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে তারা। চলতি আইপিএলে সঞ্জু স্যামসনকে অধিনায়ক করে টুর্নামেন্ট জেতার স্বপ্ন দেখেছিল রাজস্থান। তবে সেই স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়িয়েছে  বাটলার, স্টোকস, আর্চারদের দলে  না থাকা। ফলে কাপ জয়ের সম্ভাবনা অনেকটাই কম তাদের। তবুও পরিবর্ত হিসাবে সামসির মতো নম্বর ওয়ান স্পিনারের অন্তর্ভূক্তি ট্রফি জয়ের আশা দেখাচ্ছে রাজ কুন্দ্রার দলকে।

 

অন্যদিকে, ৮ ম্যাচে ৩টি জিতে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে পাঞ্জাব কিংস। এই পরিস্থিতিতে জয় ছাড়া আর কিছুই ভাবছে না তারা। দলে গেইল থাকলেও ফর্মে নেই। দলে নেওয়া হয়েছে মাকরাম, আদিল রাশিদকে। দ্বিতীয় পর্বে যা ব্যালেন্স টিম করেছে পাঞ্জাব তাতে পয়েন্ট তালিকার পিছনে থেকেও আইপিএল জিততে পারেন রাহুলরা। দলে বড়ো তারকার ছড়াছড়ি। ওপেনিংয়ে রাহুল, আগারওয়ালের চেনা ফর্ম দেখা গেলে এই দলকে আর আটকায় কে!

 

পরিসংখ্যানে এই দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে রাজস্থান। ১২ বার জিতেছেন স্যামসনরা। সেখানে ১০বার জিতেছেন রাহুলরা। শেষ ম্যাচে শেষ ওভারে রয়্যালসের বিরুদ্ধে  নাটকীয় জয় পেয়েছিল পাঞ্জাব।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories