Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সরানো হয়েছে রাজ্য সভাপতি পদ থেকে! বিজেপির প্রচারে থাকছি না, জানালেন দিলীপ

 

নিউজ ডেস্ক : মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়েছেন ড. সুকান্ত মজুমদার। দায়িত্ব নিয়েই তিনি তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর বুধবার সকালে প্ৰাতঃভ্ৰমণে দিলীপ ঘোষ জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময়ে দিলীপ ঘোষ জানিয়েছেন নতুন বিজেপি প্রদেশ সভাপতির সম্বর্ধনা সভায় অনেকেই অনুপস্থিত ছিলেন। আবার অনেকেই আসতে পারেন নি। যদিও সবার আসার কথাও ছিল না এবং তাঁর নিজেরও অন্য কাজ ছিল। নতুন সভাপতির নাম রাতে ঘোষণা হওয়ায় অনেকেই উপস্থিত থাকতে পারেননি। পার্টির পক্ষ থেকে ২০ দিনের কার্যক্রম চলছে সেখানেই সবাই ব্যস্ত রয়েছেন। যেহেতু নতুন সভাপতি ঘোষণা হয়েছে তাই কাজের ফাঁকে সময় বের করে সম্বর্ধনা দেওয়া হল।

 

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে তাকে দেখা যাবে কি না এর উত্তরে তিনি জানান,’আপাতত কয়েকদিন থাকছিনা|’ তবে শেষ দু-তিন দিন ভবানীপুরের প্রচারে তিনি থাকবেন বলে জানালেন দিলীপ ঘোষ।

রাজ্যে তার ভুমিকা এবার কি হবে সেই প্রসঙ্গে তিনি বলেন,’আমি অ্যাভেলেবল আছি। রাজ্যে দায়িত্বপ্রাপ্তরা যেভাবে আমাকে কাজে লাগাবে আমি থাকব। একইভাবে কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে কাজ করব। এবার নিজের নির্বাচনী ক্ষেত্রে বেশী সময় দিতে চাই। প্রদেশ সভাপতির দায়িত্বে থাকায় সারা রাজ্য ঘুরতে হত তাই মেদিনীপুরে বেশী সময় দেওয়া হত না। সেখানে বন্যা হয়েছে। ইতিমধ্যে ত্রাণের কাজ শুরু করেছি।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories