Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

প্রশান্ত কিশোরের ‘মগজাস্ত্র’, হিসেবি পদক্ষেপ, গোয়াতে জমি শক্ত করতে আসরে I-PAC

 

নিউজ ডেস্ক : খুব শীঘ্রই গোয়া যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাহ্, কোনও ছুটি কাটাতে নয়, বরং ত্রিপুরা, অসমের মতো এবার বিজেপি শাসিত গোয়ায় ভোট-প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছে তৃণমূল। গোয়ার মাছের কারি আর বাঙালির মাছের মাছের ঝোলের মেলবন্ধন ঘটাতে চাইছে এ রাজ্যের শাসক দল। সামনের বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেই ভোটেই বিজেপির সঙ্গে চোখে চোখ রাখতে চাইছে তৃণমূল। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের সংস্থা I-PAC -এর ২০০ জন সদস্য গোয়ায় তৃণমূলের জন্য মাটি প্রস্তুত করতে কাজে লেগে পড়েছে

সূত্রের খবর, আগামী বছর গোয়ার নির্বাচনে লড়তে পারে তৃণমূল। তবে এখনই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। প্রথমে ঐ রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতার জনপ্রিয়তা কেমন, তা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সেখানে দল জোটেও লড়তে পারে বলে খবর।

 

বুধবারের প্রচার থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আভাস দেন এখন দিল্লি জয় করাই মূল লক্ষ। তিনি জানান, বিজেপি মুক্ত দেশ তৈরি করবেন। তাই দিল্লী দখল করতে গেলে যে তার আগে রাজ্য গুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করতে সে কথা ভালো মতই বুঝতে পেরেছে ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, একুশের নির্বাচনে ক্ষমতায় আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সমস্ত রাজ্যে তৃণমূলের আধিপত্য বিস্তার করবেন। সেই মতই ২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আগরতলা, ত্রিপুরার পাশাপাশি তাই এবার তাঁদের নজর গোয়াতেও।

এই পরিস্থিতিতে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচন। আর সেদিকেই পাখির চোখ তৃণমূলের। সূত্রের খবর, আগামিদিনে গোয়া যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যের রাজনীতিতে তৃণমূলের জমি শক্ত করাই লক্ষ্য তাঁর। সূত্রের খবর, গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাকের ২০০ জন কর্মী। তাঁরা তৃণমূলের হয়ে কাজ করতেও শুরু করেছেন। শোনা যাচ্ছে, এর পর রাজনৈতিক লড়াইয়ের প্রাথমিক ধাঁচটা বুঝতে গোয়ায় যেতে পারেন স্বয়ং তৃণমূলনেত্রী। এমনকী দলের সাংসদরাও সেখানে যেতে পারেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই নবান্নে মমতা-অভিষেক-প্রশান্ত কিশোরের একান্ত এবং দীর্ঘ বৈঠক হয়েছে। সেই বৈঠকে গোয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। ইতিমধ্যে কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরোর দলত্যাগ করে তৃণমূলে যোগদানের খবরও শোনা যাচ্ছে। যদিও তিনি সেই খবর অস্বীকার করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ গোয়ায় নির্বাচন হতে পারে। সেখানে কংগ্রেস, বিজেপি বা আম আদমি পার্টি (আপ)-র পাশাপাশি তৃণমূলও লড়াই করতে চায়। ঠিক যেমন পরিকল্পনা রয়েছে তাদের ত্রিপুরা নিয়ে। যদিও এতে ঘাবড়াতে নারাজ বিজেপির মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ”সবাইকে আসতে দিন, গোয়াকে সবাই ভালবাসে।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories