Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তালিবানের পাশে ফের চিন রাশিয়া পাকিস্তান, তালিব নেতৃত্বের সঙ্গে বৈঠক তিন দেশের প্রতিনিধিদের

 

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী আফগান সরকারের সঙ্গে একেবারে লাইন দিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে চিন, রাশিয়া ও পাকিস্তানে বিশেষ দূতেরা। গত ২৪ ঘণ্টায় পর পর এই বৈঠক চলেছে। এমনকী তালিবান অধিগৃহীত আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মহম্মদ হাসান আখুন্দের সঙ্গেও আলাপ আলোচনা হয়েছে। বুধবার চিনের বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়নের মতামত অনুসারে আফগানিস্তানের নয়া জমানার সাপোর্টার হিসাবেই এই তিন রাষ্ট্রকে বিবেচনা করা হচ্ছে। সূত্রের খবর মঙ্গলবার ও বুধবার এই বৈঠকগুলি হয়েছে।

 

তবে অভিজ্ঞ মহলের মতে, গত মাসে একেবারে ঝড়ের গতিতে আফগানিস্তান দখল করেছিল তালিবানরা। এরপর থেকে কূটনৈতিকস্তরে পরপর এতগুলি বৈঠক আর হয়নি। এদিকে সেপ্টেম্বরের প্রথম দিকে অন্তর্বর্তী সরকার গঠনের কথাও ঘোষণা করা হয়। এদিন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গেও রাষ্ট্রদূতরা দেখা করেছেন। বিদেশমন্ত্রী আমির খান মুতাক্কি ও অর্থমন্ত্রী হেদায়েতুল্লা বদরির সঙ্গেও দেখা করেছেন রাষ্ট্রদূতেরা। কোন কোন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে?

 

এই সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে চায় তালিবান। তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুত্তেরেসকে সোমবারই এই আরজি জানিয়ে চিঠি লিখেছে। সেই চিঠিতে দোহার তালিবান মুখপাত্র সুহেল শাহিনকে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সুযোগ দিতে আরজি জানাতে দেখা গিয়েছে আমির খানকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories