Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আবারো বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের, ‘গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই’‌

 

নিউজ ডেস্ক : আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। তারপরই গোটা দেশের নজর থাকবে ভবানীপুরের দিকে। মূলত, দিদির প্রধানমন্ত্রীর আসনে অসীন হবার লক্ষ্য ঠিক করে দেবে ভবানীপুরের এই উপনির্বাচন। আবার এই উপনির্বাচনে দিদি হারলে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হতে পারে তাঁকে। এবং দিদিকে হারানোর লক্ষ্যে অসীন থেকে বঙ্গ বিজেপি নেমে পড়েছে কোমর বেঁধে। যার জেরে এদিন ভবানীপুর যদুবাবুর বাজারের ভোট প্রচারে নামতেই তুমুল উত্তেজনা ছড়াল। মূলত, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে এদিন শেষবেলার প্রচারে আসেন দিলীপ ঘোষ। সেইসময়ই দিলীপ ঘোষের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-‌সমর্থকরা। খবর পেয়েই যদুবাবুর বাজারে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দীনেশ ত্রিবেদী। দিলীপ বাবুর অভিযোগ, তৃণমূল কর্মী-‌সমর্থকরা আমাদের প্রচারে বাধা দেয়। তৃণমূল কর্মীদের আক্রমণে আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। আমাকেও ধাক্কা দেওয়া হয়।’‌

এর পাশাপাশি দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ শানান। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌গলায় পা তুলে দেব, আমি হিজড়া নই।’‌

প্রসঙ্গত, এদিন ভবানীপুরে অর্জুন সিংয়ের প্রচারেও বাধা দেয় তৃণমূল কর্মী-‌সমর্থকরা। অর্জুন সিংকে ঘিরে ‘‌গো ব্যাক’‌ স্লোগান তুলতে থাকেন তৃণমূল সমর্থকরা। অর্জুন সিং বলেন, ‘‌বাংলায় গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল। গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে তৃণমূল।’‌

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories