Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ভবানীপুরের ভোটার হলেন “প্রশান্ত কিশোর”

এনবিটিভি ডেস্ক : পশ্চিমবঙ্গের ভোটার হলেন  নির্বাচনী কৌশলী ও রাজনীতিবিদ  প্রশান্ত কিশোর। কলকাতার ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে তাঁর। আগামী ৩০–শে সেপ্টেম্বরে উপনির্বাচনে সেন্ট হেলেন স্কুলে ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি ।

সূত্রের খবর, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন প্রশান্ত কিশোর। তার পরই তাঁর নাম সেন্ট হেলেন স্কুলের ২২২ নম্বর পার্টে নথিভুক্ত হয়। কোনও ব্যক্তিকে কোনও জায়গার ভোটার হতে গেলে ৬ মাস নিরবচ্ছিন্নভাবে সেখানে বাস করতে হয়। প্রশান্ত কিশোর সেই শর্ত পূরণ করেছেন কি না সেই প্রশ্ন উঠছে।

ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে প্রশান্ত কিশোরের নাম। পাশে তাঁর বয়স ৪৪ বছর বলে উল্লেখ রয়েছে। বাবার নাম শ্রীকান্ত পান্ডে বলে নথিভুক্ত রয়েছে ভোটার তালিকায়। এর আগে বিহারের ভোটার ছিলেন প্রশান্ত কিশোর।প্রশান্ত কিশোরের নাম নথিভুক্তিকরণ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘কেউ কন্ট্রাক্টচুয়াল কাজ করতে এসে ভোটার হয়ে যায় এই প্রথম দেখলাম। উনি ভোটার হয়েছেন ভাল কথা। কিন্তু বিহারের ভোটার তালিকা থেকে নাম কাটিয়েছেন কি না তা দেখতে হবে। সেটা না করে থাকলে গর্হিত কাজ করেছেন উনি। আমরা এব্যাপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো।’

উল্লেখ, চলতি বছরের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কাঁথি থেকে নন্দীগ্রামের ভোটার তালিকায় নিজের নাম স্থানান্তর করিয়েছিলেন বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভোটার তালিকা

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories