Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

বিজেপির সমস্ত পদ ছেড়ে দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, এবার কি তৃণমূলের পথে?

 

নিউজ ডেস্ক : বিজেপির সমস্ত পদ ছেড়ে দিলেন অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং সাংস্কৃতিক আহ্বায়ক পদে আসীন ছিলেন অভিনেতা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছে মঙ্গলবার ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

 

 

মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, একের পর এক তারকা মুখ হারাচ্ছে BJP। কিন্তু, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগের জল্পনা চিন্তার ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরের একাংশের কপালে। ২০১২ সালে যোগ বিজেপি-তে যোগ দেন সুমন। প্রথম থেকেই সক্রিয়ভাবে দলের কাজ করতে দেখা গিয়েছিল তাঁকে। এখন বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক পদে থাকার পাশাপাশি রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্যও ছিলেন তিনি। তবে ওয়াকিবহাল মহলের মতে, বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন সুমন।

 

 

শোনা যাচ্ছে, বরাবর দলের হয়ে লড়াই চালালেও কোনওদিনই যোগ্য সম্মান পাননি সুমন বন্দ্যোপাধ্যায়। সেই কারণে দলের প্রতি তৈরি হয়েছিল ক্ষোভ। তার জেরেই পদত্যাগের সিদ্ধান্ত। যদিও সুমন জানিয়েছেন, ব্যক্তিগত কাজে এতটাই ব্যস্ত যে দলের কাজে সময় দিতে পারছেন না। তবে কি এবার তৃণমূলে যোগ দেবেন অভিনেতা? তিনি বলেন, “আমি পদ ছেড়েছি। দল ছাড়িনি। দলের কর্মী হিসেবে কাজ করব। তাই তৃণমূলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই।”

 

 

উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি ছেড়েছিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি জানিয়েছিলেন, রাজনীতি থেকে সরে যাচ্ছেন। কোনও দলেই যোগ দেবেন না। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত বদল করেছেন বাবুল। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories