Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

দলীয় গণমুখী ও শক্তিশালী করতে অনলাইন সদস্য সংগ্রহ অভিযানে নামছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া

আজ ওয়েলফেয়ার পার্টির রাজ্য পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করলেন পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন। তিনি বলেন, একটি দলের জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতিবদ্ধ সদস্য সংখ্যা তথা কর্মীবাহিনী থাকা অপরিহার্য। আমাদের দলে আদর্শের অভাব নেই কিন্তু আমাদের প্রতিশ্রুতিবদ্ধ সদস্যের অভাব রয়েছে। আগামীদিনে আমাদের দলকে আরও শক্তিশালী করার জন্য সারা দেশব্যাপী পার্টি প্রাথমিক সদস্যসংগ্রহ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত প্রচারাভিযানের শিরোনামে: “মূল্যবোধভিত্তিক রাজনীতির লক্ষ্যে ওয়েলফেয়ার পার্টিতে যোগ দিন”।

এদিন পার্টির রাজ্য সাধারণ সম্পাদক জানান, এই প্রচারাভিযানের মধ্য দিয়ে আমাদের লক্ষ্য থাকবে- পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক সদস্য তৈরি করা। সু-সংগঠিত কর্মীবাহিনী গড়ে তোলার চেষ্টা চালানো হবে । আগামী নির্বাচনে আশানুরূপ ফল পাওয়ার উদ্দেশ্যে পার্টিতে নেতৃত্বের অভাব পূরণ করা হবে । সংগঠনে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিদের অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে। সংগঠনের অর্থনৈতিক পরিকাঠামোর মজবুতিকরণের উপর জোর দেওয়া হবে। এই সদস্যসংগ্রহ প্রচারাভিযান মূলতঃ ১ লা অক্টোবর থেকে ৩১ শে অক্টোবর ২০২১ পর্যন্ত চললেও এটি ধারাবাহিক ভাবে চলতে থাকবে এবং অনলাইন ফর্ম পূরণের মধ্য দিয়ে যে কেউ সদস্য হতে পারবেন।

পার্টির রাজ্য সম্পাদক তথা প্রচারাভিযানের রাজ্য আহ্বায়ক আবু তাহের আনসারী এই প্রচারাভিযানের কর্মসূচি বিষয়ে বলতে গিয়ে বলেন- “হ্যান্ডবিল, সংক্ষিপ্ত পরিচিতি, সোস্যাল মিডিয়া প্রচার, ব্যক্তিগত জনসংযোগ , Group সংযোগ, প্যানেল ডিসকাসন, চা চক্র, লিফলেট ডিস্ট্রিবিউশন , কর্মী সম্মেলন , বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক, দেওয়াল লিখন , পােষ্টারিং সহ একাধিক মাধ্যমকে কাজে লাগিয়ে এই অভিযান সফল করা হবে।

এছাড়া এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জালালউদ্দিন আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories