Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মানুষের পেট থেকে বের করা হলো এক কেজি স্ক্রু ও নখ

 

মারাত্মক পেট ব্যথা নিয়ে লিথুনিয়ার বাল্টিক বন্দর নগরীর ক্লাইপেদার হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। চিকিৎসকরা তার পেট ব্যথার কারণ অনুসন্ধানে প্রথমে এক্স-রে করেন। কিন্তু এক্সরে রিপোর্টে দেখা যায়, তার পেটে বিভিন্ন ধাতব বস্তু। সেগুলো দেখতে প্রায় ১০ সেন্টিমিটার বা চার ইঞ্চির। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার পেট থেকে বের করেন এক কেজি স্ক্রু। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

চিকিৎকরা জানান, রোগীর পরিচয় গোপন রাখার স্বার্থে তার নাম উল্লেখ করা হলো না। তিনি দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করতেন। কিন্তু তিনি অ্যালকোহল ছাড়ার পর ধাতব বস্তু খাওয়া শুরু করেন। অপারেশনের পর ধাতব বস্তুগুলো তার পেট থেকে বের করা হয়েছে। রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এ বিষয়ে হাসপাতালের সার্জন সারুনাস ডইলিডানাস বলেন, এক্স-রে কন্ট্রোলের সাহায্যে অপারেশন সম্পন্ন করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে এ অপারেশন চলে। অস্ত্রোপচারের শেষে রোগির পেট থেকে সকল ধাতব বস্তু ও নখ বের করা হয়েছে। ইতোমধ্যে সেসব স্ক্রুর ছবি হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করেছে।

ক্লাইপেদা হাসপাতালের প্রধান সার্জন আলগির্দাস স্লাপাভিসিয়াস গণমাধ্যমকে জানান, এমন ঘটনা এর আগে তারা কখনো দেখেননি। গত মাসে মদ পান ছেড়ে দেয়ার পর তিনি ধাতব বস্তু খেতে শুরু করেছিলেন। এক কেজির মতো ধাতব বস্তু তার পেট বের করার পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories