Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

প্রকাশিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম “জননী”, গান ও গাইলেন নিজেই

এনবিটিভি ডেস্কঃ  রাজনীতির গুরুভার দায়িত্ব বহনের সাথে-সাথে,নিজের মধ্য সুপ্ত প্রতিভাকে চাপা পড়তে দেননি । তিনি ব‌ই লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, গান লিখেছেন, গানের সুরও দিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে আমরা গানের ছন্দে গলা মেলাতেও দেখেছি। তবে এবার নিজের লেখা ও সুরে গান গেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার দেবী পক্ষের শুরুতে মহালয়ার দিন নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হয় । একই মঞ্চে প্রকাশিত হল  গানের একটি অ্যালবাম। যার নাম “জননী।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আটটি গান থাকছে এই অ্যালবামে। নারী শক্তির অন্যতম প্রতিরূপ দেবী দুর্গার আবাহনের সময়কালে অ্যালবামের মূল থিম নারী শক্তি। অ্যালবামে মোট আটটি গানের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং একটি গান গেয়েছেন।

 

গানের কথায় তাই বারবার উঠে এসেছে সেই নারী শক্তির কথা। বাংলার মা বোনেদের আর্থিক ভাবে কিছুটা সাবলম্বী করার জন্য যে লক্ষীর ভান্ডার প্রকল্পের সূচনা তিনি করেছেন, গানের কথায় তুলে ধরা হয়েছে সে বিষয়টিও, এমনটাই জানা গিয়েছে।

 

তিনি ছাড়া গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র ও তৃষা। অ্যালবামের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গলায় রয়েছে দেবী দুর্গার স্তোত্র পাঠ। এর আগেও আমরা দেখেছি প্রতি বছর মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোর থিম সং মমতা বন্দ্যোপাধ্যায়ই তৈরি করে দিয়েছেন। কিন্তু এবার তাঁর নিজের গলার গান শুনতে পাবেন বঙ্গবাসী, যা এই পুজোর একটা অন্যতম আকর্ষণীয় বিষয় হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories