Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট, সমন পেয়েও আদালতে গরহাজির আশীষ

 

 

নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে লখিমপুর খেরির কৃষক হত্যা বিষয়ে বিস্তারিত স্টেটাস রিপোর্ট দাখিলের পর কার্যত হদিশ পাওয়া যাচ্ছে না মন্ত্রীর ছেলের, এমনই অভিযোগ উঠল। ইতিমধ্যেই যোগী রাজ্যের পুলিশ কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​কুমার মিশ্রের বাড়ির বাইরে একটি নোটিস সাঁটিয়েছে, যেখানে তাঁর ছেলে আশীষ মিশ্রকে শুক্রবার হাজির হতে বলা হয়।

গত রবিবার লখিমপুর খেরিতে কৃষকদের বিক্ষোভ চলাকালীন গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় চার কৃষকের। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। চলে গণপিটুনিও। সেই হিংসাত্মক পরিস্থিতির মাঝে পড়ে প্রাণ হারান আরও ৪ জন। নিমেষের মধ্যে জাতীয় ইস্যু হয়ে ওঠে বিষয়টি। ওইদিন রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। ৩০ ঘণ্টা আটক রাখার পর প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা হয়। আটকানো হয় অখিলেশ যাদবকেও। তা নিয়ে আরও উত্তাল হয়ে ওঠে দেশ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠে ৫ সদস্যের প্রতিনিধিদলকে পাঠান সেখানে।

 

আশিসের খোঁজে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আশিসের মোবাইল টাওয়ার লোকেশন নেপালের কাছাকাছি কোনও এক জায়গায়। তাতেই তাঁদের ধারণা হয়, নেপালে গা ঢাকা দিয়েছে আশিস। যদিও তার পরিবারের দাবি, অন্য কোথাও নয়, আশিস লখিমপুর এলাকাতেই রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories