Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মুসলিম যুবক আরবাজ মোল্লার হত্যাকাণ্ডে,“শ্রী রাম সেনা” নেতা ও মেয়ের বাবা-মা সহ ১০জনকে গ্রেফতার করল কর্নাটকের পুলিশ

এনবিটিভি ডেস্ক : কর্নাটকে নির্মম ভাবে হত্যা করা হয় আরবাজ মোল্লা (২৪), দশ দিন পরে ১০ জন অপরাধীকে গ্রেফতার করল কর্নাটকের বেলগাভি জেলার পুলিশ।তার মধ্য কট্টরপন্থী “ শ্রী রাম সেনা” নেতা ও মেয়ের বাবা-মা সহ মোট ১০ জনকে।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম গুলো হলো, পুন্দালিকা মহারাজ (৩৯), এরাপ্পা বাসভান্নি কুমবারা (৫৪), শুষেলা এরাপ্পা (৪২), মারুথি প্রহ্লাদ (৩০) মঞ্জুনাথ ঠুকারাম (২৫), গণপথী (২৭),প্রশান্ত কলাপ্পা (২৮), প্রবীণ সঙ্কর (২৮) ও শ্রীধর মহাদেব।

 

 

গত ২৮শে সেপ্টেম্বরে আরবাজের মৃত দেহ রেল লাইনের পাশে,হাত পিছনের দিকে  দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায়। আরবাজের মা নাজিমা সেখ বলেন, “আমার ছেলের হত্যার পিছনে ‘শ্রী রাম সেনা’ নেতা ও মেয়ের বাবা-মা সম্পূর্ণ ভাবে দায়ী”।
লক্ষন নিম্বর্গী বেলাগভি জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বলেন, “ আরবাজকে মারার জন্য আরবাজের গার্ল ফ্রেন্ডের বাবা-মা এক চরমপন্থী মানুষদেরকে ভাড়া করে । তারা আরবাজকে সুকৌশলে হত্যা করে”।
আরবাজ কর্নাটকের বেলগাভি জেলার আজম নগরের বাসিন্দা। সে একজন সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে , বেলগভি শহরে এক গাড়ী কোম্পানিতে চাকরী করছিল।

লক্ষন নিম্বর্গী বেলাগভি জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি)

পুলিশ সূত্রে জানা যায়,গত ২৬ শে সেপ্টেম্বরে আরবাজ ও তার মাকে ডেকে পাঠানো হয় , আরবাজের হিন্দু বান্ধবীর বিয়ের ব্যাপারে। তাদের উভয়কে হুমকি দেয়, মোবাইল থেকে হিন্দু বান্ধবীর ছবি গুলি ডিলেট করতে বলে,তার সাথে আরবাজের মোবাইলের SIM কার্ড ভেঙ্গে দেওয়া হয় । এমনকি আরবাজের কাছে ১৭০০০ টাকা ও চাওয়া হয়”।
পুলিশ বলেন, “ গত ২৮ শে সেপ্টেম্বরে মেয়ের বাবা, চরম পন্থী হিন্দু সেনা পুন্ডালিকা ও তার দলকে টাকা দিয়ে ভাড়া করে আরবাজকে হত্যা করার জন্য। সেই হিন্দি সেনা তাকে নির্মম ভাবে হত্যা করে রেল লাইনের রাস্তার উপরে রেখে দেয়, যাতে তারা আত্মহত্যার নামে চালিয়ে দিতে পারে”।
অবশেষে জেলা পুলিশ , হত্যার সঙ্গে যুক্ত হিন্দু সেনা সহ হিন্দু বান্ধবীর বাবা- মাকে গ্রেফতার করে ফেলে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories