Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

কৃষক হত্যাকান্ডে অভিযুক্ত বিজেপি মন্ত্রীর ছেলে আশীষ মিশ্রকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

এনবিটিভি ডেস্ক : অবশেষে গ্রেফতার হল উত্তরপ্রদেশের মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র। লখিমপুর খেরিতে কৃষক-হত্যাকান্ডে মূল অভিযুক্ত সে। শনিবার উত্তরপ্রদেশের ক্রাইম ব্রাঞ্চ ১০ ঘন্টা জেরা করার পরে তাকে গ্রেপ্তার করে।

ক্রাইম ব্রাঞ্চের এক  পুলিশ ইন্সপেক্টর জানান (GIP), আশীষ পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করেনি। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এমনকি অনেক প্রশ্নের উত্তরও দেয়নি।”

পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠালে যথা সময়ে উপস্থিত হয়নি সে।তার বাবা উত্তরপ্রদেশের গৃহ মন্ত্রী অজয় মিশ্রা জানান ,তাঁর ছেলে অর্থাৎ আশীষের শরীর খারাপ থাকার কারণে উপস্থিত হতে পারেনি।কোর্টের প্রতি তাঁর পুরোপুরি বিশ্বাস আছে, তাঁর ছেলে আশীষ নির্দোষ”।

গত ৩ অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরীতে “ কৃষি বিল” বাতিলের জন্য কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ঠিক সেই সময় গৃহ মন্ত্রী অজয় মিশ্রার ছেলে আশীষ মিশ্রা কৃষকদের উপরে গাড়ি চালিয়ে চলে যায়। এই অমানবিক দুর্ঘটনাতে চার জন কৃষক সহ মোট আট জনের প্রাণ চলে যায়।

এই ঘটনায় সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। সংবিধান স্বীকৃত আন্দোলনকে স্তব্ধ করার চক্রান্তে তার এই অমানবিক কার্যক্রম।
সংযুক্ত কিষান মোর্চা অভিযোগ করে বলে, আশিস মিশ্র তিনটি গাড়ি নিয়ে অতর্কিত কৃষকদের উপর হামলা চালায়। যদিও আশিষ মিশ্রা এই অভিযোগ মানতে রাজি নয়।

এই দুর্ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। যেখানে সে নিজেই গাড়ির মধ্যে ছিল। গত সোমবার উত্তরপ্রদেশ পুলিশ এফআইআর নথিভুক্ত করেন হত্যা কান্ডের সাথে জড়িত আশিস মিশ্রর বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত লভকুষ ও আশীষ পান্ডে নামক আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories