Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

ভারতের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট, অভিযোগ ইমরান খানের

নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করার বিষয়ে নতুন করে নিজের হতাশার কথা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক ইমরান খান।

মিডেল ইস্ট আই নামক একটি সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাতকারে ইমরান খান বলেছেন ভারতের সঙ্গে এমন কিছু করবে না কোন দেশ, কারণ ভারতীয় ক্রিকেটের অনেক টাকা আছে। ‘ইংল্যান্ড নিজেরাই তাদের নিচে নামিয়েছে। আমি মনে করি এখনো ইংল্যান্ডে এটি ভাবা হয় যে, পাকিস্তানের মতো দলগুলোর সঙ্গে খেলে তারা অনুগ্রহ করে। এর অন্যতম কারণ হলো টাকা। আসলেই টাকা’

টাকাই এখন সবচেয়ে বড় খেলোয়াড়। খেলোয়াড়দের জন্য, সঙ্গে বোর্ডগুলোর জন্য টাকা বড়। আর ভারতে টাকা আছে। এ কারণে এখন ক্রিকেট বিশ্ব নিয়ন্ত্রণ করে ভারত। আমি মনে করি তারা তাই করে যা যায়। ভারতের সঙ্গে এমনটি কেউ করতে পারবে না, কারণ এখানে বড় অঙ্কের টাকা সংশ্লিষ্ট।’ বলেন ইমরান খান।

এদিকে গত বছর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কয়েক মিলিয়ন ইউরোর টিভি স্বত্বের চুক্তির টাকা বাচাতে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। তখন ইংল্যান্ডে চরমভাবে তান্ডব চালাচ্ছিল প্রাণঘাতী করোনা ভাইরাস। কিন্তু এর বদলে বন্ধুত্বের হাত বাড়ানোর বদলে সিরিজ বাতিল করে পাকিস্তানকে তীব্র বেকায়দায় ফেলে দেয় ইংল্যান্ড।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories