Wednesday, October 21, 2026
27 C
Kolkata

Malda: বিয়ে করতে নারাজ প্রেমিক, মহাষষ্ঠীর রাতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

মালদা: মহাষষ্ঠীর রাতে মাঝরাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। এই ঘটনার পর গ্রেফতার হলেন প্রেমিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার আইহো ঘোষপাড়া ব্রিজ এলাকায়। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই প্রেমিকা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে পুরাতন মালদা থানার দক্ষিন চর লক্ষীপুরের প্রিয়াঙ্কা রায় নামে ওই কলেজছাত্রী হবিবপুর থানার নামো টোলা এলাকার কলেজ পড়ুয়া সুমিত সরকারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।তারা দুজনে মালদা কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী। সেই সুবাদেই তাদের ভালোবাসা হয়। বেশ কিছুদিন ধরে তাদের ভালোবাসার মধ্যে টানাপড়েন দেখা দেয়। সোমবার মহাষষ্ঠীর রাতে আইহো ঘোষপাড়া ব্রিজ এলাকায় দুজনে মিলে দেখা করেন।

ওই কলেজ ছাত্রীর অভিযোগ, দীর্ঘদিন ভালোবাসা করেও এখন বিয়ে করতে নারাজ তার প্রেমিক।তার জেরেই মাঝরাস্তায় ওই কলেজছাত্রী কীটনাশক খেয়ে নেয়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে ওই কলেজ ছাত্রীকে চিকিৎসার জন্য ভর্তি করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। পরে খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা সোমবার রাতেই সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কলেজছাত্রীকে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই তার প্রেমিক তথা কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে হবিবপুর থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories