Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

লেবাননে রক্তক্ষয়ী সহিংসতার ঘটনায় নাজিব মিকাতির ক্ষমাপ্রার্থনা

 

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বিক্ষোভে গুলিতে ছয় জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় দেশের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। নিহতদের স্মরণে শুক্রবার (১৫ অক্টোবর) শোক দিবস পালনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

 

দেশটির স্থানীয় আননাহার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, বৈরুতের নিরাপত্তার পরিস্থিতির উন্নতি হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দেশের মানুষের প্রতি আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কালো পোশাকে শত শত হিজবুল্লাহর সমর্থক বৈরুত জাস্টিস প্যালেসে সমবেত হন। লেবাননের রাজনৈতিক দল আমাল মুভমেন্টের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন বিক্ষোভে। বিক্ষোভ চলাকালীন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছয় জন। আহত হন আরও অন্তত ৩০ জন।

 

বৃহস্পতিবারের সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয়ভাবে শোক দিবস পালনেরও ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী। দেশে শান্তি বজায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সতর্ক করেছেন লেবাননকে সহিংসতার দিকে টেনে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে সেনাসদস্যরা। তাদেরকে ট্যাংক নিয়ে রাস্তায় টহল দিতে দেখা গেছে। এ সময় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের সশস্ত্র সদস্যরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। উদ্ভূত পরিস্তিতিতে দেশে শান্তি বজায় রাখতে সবার সহায়তা চেয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

টুইটারে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নাজিব মিকাত বলেন, ‘শহরের শান্তি ফেরাতে সেনাবাহিনী মাঠে থেকে মনিটরিং করছে। হামলাকারীদের আটকের পাশাপাশি বিচারের মুখোমুখি করার চেষ্টা চালানো হচ্ছে।’
গত বছরের বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে একজন বিচারককে অপসারণের দাবিতে ওই বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। তারেক বিতার নামের ওই বিচারককে যুক্তরাষ্ট্রের দাস হিসেবে অ্যাখায়িত করেন বিক্ষুব্ধরা।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories