Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

তুরস্কের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য আঙ্কারায় তালিবান প্রতিনিধিরা

একটি উচ্চ পর্যায়ের তালিবান প্রতিনিধি দল এখন তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছেছেন। মূলত, তুরস্কের সমর্থন ও স্বীকৃতি পাওয়ার জন্য আফগানিস্তানের নতুন সরকারের পক্ষ থেকে কূটনীতিক চাপ প্রয়োগ করা হচ্ছে। বৃহস্পতিবার আল-জাজিরার পক্ষ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহহার বলখি তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বলেছেন, আফগানিস্তানের নতুন তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও অন্যান্য মন্ত্রীরা তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সাথে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু ও স্বার্থ নিয়ে আলোচনা করবেন। এসব বিষয়ের মধ্যে থাকবে মানবিক সাহায্য, অভিবাসন, বিমান পরিবহন ও বাণিজ্য।

আবদুল কাহহার বলখি আরো বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলুর আমন্ত্রণে তালিবান প্রতিনিধিরা তুরস্কে গেছেন।

এর আগে গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু সাংবাদিকদের বলেছিলেন, তিনি ও অন্য কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী তালিবানের সাথে আলোচনা করতে আফগানিস্তান সফর করতে যাচ্ছেন।

গত কয়েক দিন তালিবানের প্রতিনিধিরা কাতার পৌঁছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির পাওয়ার জন্য তালিবান কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তারা যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে প্রতিনিয়ত সংলাপে বসছেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories