Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

মোদির আচ্ছে দিনের ঠেলায় ক্ষুধা সূচকে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক নিচে নামল ভারত

 

 

মোদির আচ্ছে দিনের ঠেলায় ক্ষুধা সূচকে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক নিচে নামল ভারত। বিশ্ব ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স – জিএইচআই) ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবার গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ওয়েবসাইটে ২০২১ সালের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।

প্রকাশিত এ সূচকে বিশ্বের ১১৬টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১০১তম। অন্যদিকে এই সূচকে পাকিস্তানের অবস্থান ৯২তম ও বাংলাদেশের অবস্থান ৭৬তম।

ভারতের অবস্থান দিন দিন অবনতির দিকে। ২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ৯৪তম। এখন ১১৬টি দেশের মধ্যে ১০১তম স্থান।

প্রতি বছর আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে। প্রতিবেদনে ভারতে ক্ষুধার মাত্রাকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করা হয়েছে।

ভারতের জিএইচআই স্কোরও হ্রাস পেয়েছে। ২০০০ সালে স্কোর ছিল ৩৮.৮। তবে ২০১২ থেকে ২১-এর সময়পর্বে এই স্কোর ২৮.৮ থেকে ২৭.৫-এর পরিসরে রয়েছে।

অবশ্য ২০২০ সালের ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। সেই হিসেবে চলতি বছর বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের একধাপ অবনতি হয়েছে। এছাড়া নেপালও যৌথভাবে বাংলাদেশের সাথে ৭৬ নম্বরে রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories