Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিশ্ব ক্ষুদা সূচকের ফলঃ ৭ ধাপ পিছালো ভারত

সৌম্য মন্ডল

আগের বছর গ্লোবাল হাঙ্গার ইনডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থান ছিলো ক্ষুদার্থ দেশ গুলির মধ্যেও পেছনের দিকে, র‍্যাঙ্ক ছিলো ৯৪। গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই বছর অর্থাৎ ২০২১ সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর প্রতিবেদন। এবার দেখা যাচ্ছে ভারতের অবস্থান আরো খারাপ হয়েছে। এইবার মোদিজির ভারত ২৭.৫ স্কোর করে র‍্যাঙ্ক করেছে ১১৬ টি দেশের মধ্যে ১০১। যেখানে ভারতের তথাকথিত “চির শত্রু” পাকিস্তান ২৪.৭ স্কোর করে র‍্যাঙ্ক করেছে ৯২। ভারতের উগ্র জাতীয়তাবাদীরা যে বাংলাদেশকে কাংলা দেশ বলে অবজ্ঞা করে, এবং যে নেপাল কে ভারতের দয়ার পাত্র বলে দাবি করে সেই নেপাল যুগ্মভাবে ১৯.১ স্কোর করে র‍্যাঙ্ক করেছে ৭৬। ভারতের আরেক তথাকথিত “শত্রু” চীন আছে প্রথম ১৮ টি দেশের মধ্যে, যারা ৫ এর কম স্কোর করেছে। চীন ছাড়াও এই তালিকায় আছে কিউবা, বেলারুশ, ব্রাজিল, রোমানিয়া, তুর্কী ইত্যাদি দেশ। আর্জেন্টিনা ৫.৩ স্কোর করে র‍্যাঙ্ক করেছে ১৯। রাশিয়া ৬.২ স্কোর করে র‍্যাঙ্ক করেছে ২৫।

আইরিস এইড এজেন্সি কনসার্ন ওয়াল্ডওয়াইড এবং জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে যুগ্ম ভাবে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করে থাকে প্রতিবছর। যে পদ্ধতি তে এই ক্ষুধা সূচকটি পরিমাপ করা হয় আর মধ্যে দেশটির অর্থনৈতিক অবস্থা, বৈষম্য, অপুষ্টির অবস্থা দেখা হয়। যেমন ৫ বছরের কম বয়সের শিশুদের মধ্যে কত অংশের ১) উচ্চতার তুলনায় ওজন কম। ২) বয়সের তুলনায় উচ্চতা কম ৩) শিশু মৃত্যুর হার।

এই রিপোর্টেটি আশঙ্কা প্রকাশ করেছে যে ২০৩০ সালের মধ্যে গোটা বিশ্বের ক্ষুধা পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হবে। বিশেষত শেষ ৪৭ টি দেশের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে। এই ৪৭ দেশেরও শেষের দিকে স্থান হয়েছে ভারতের।

যদিও ভারতের শাসকের জন্য দুটি ভালো খবরও আছে এই রিপোর্টে। প্রথমটি হল শিশু মৃত্যুর ক্ষেত্রে ভারতের অবস্থার সামান্য কিছুটা হলেও উন্নতি হয়েছে। দ্বিতীয়টি হল বিশ্বের অন্তত ১৫টি দেশ যথা পাপুয়ানিউগিনি (102), আফগানিস্তান (103), নাইজেরিয়া (103), কঙ্গো (105), মোজাম্বিক (106), সিয়েরা লিওন (106), তিমোর লেস্তে (108), হাইতি (109), লাইবেরিয়া (110), ম্যাডাগ্যাস্কার (111), কঙ্গো (112), চাদ(113), সেন্ট্রাল আফ্রকান রিপাবলিক (114), ইয়েমেন (115) এবং সোমালিয়া (116) কে ভারত পেছনে ফেলে রেখেছে এখনো।

অপুষ্টিতে ভোগা আজকের শৈশবই হল আগামীর ভারত। প্রশ্ন উঠছে দুর্বল অপুষ্ট ক্ষুদার্থ ভারত কিভাবে রাশিয়া,আমেরিকা, ফ্রান্স থেকে আমদানি করা ভারি অস্ত্রের বোঝা বইবে? কি ভাবেই বা ভারত “শত্রু” চীনের সাথে টক্কর দিয়ে বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠবে?

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories