Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পুরস্কার পেলেন করোনার টিকা উদ্ভাবনকারী টার্কিশ বংশোদ্ভূ মুসলিম দম্পতি

 

 

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের টিকার উদ্ভাবনকারী তুর্কি বংশদ্ভুত জার্মান বিজ্ঞানী দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেজি গ্রিসের সম্মানজনক পুরস্কার ইমপ্রেস থিওফানো প্রাইজ অর্জন করেছেন।বুধবার গ্রিসের রাজধানী এথেন্সে এক অনুষ্ঠানে এই পুরস্কার তাদের কাছে হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট কাতেরিনা সাকেলারোপুলু। আধুনিক ইউরোপীয় পরিচয়ের ধারণাকে অনুধাবন ও শক্তিশালী করার বিষয়ে অবদান রাখা ব্যক্তি বা সংগঠন এই পুরস্কার পান।

 

 

 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন, ‘বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। জীবন ও বিজ্ঞানকে তারা এক সাথে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করছেন।’

 

 

 

তিনি আরও বলেন, ‘মানবতার সেবায় শাহিন ও তুরেসির গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এবং তাদের দলের সবাই সম্মান পাওয়ার যোগ্য। আমরা তাদের বিশ্বাস, নিষ্ঠা, অধ্যবসায় ও শক্তিকে পুরস্কৃত করেছি।’

 

 

 

এর আগে শাহিন ও তুরেসি দম্পতিকে টিকা আবিষ্কারের জন্য জার্মানির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার দেয়া হয়। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল উপস্থিত থেকে এ দম্পতির ভূয়সী প্রশংসা করেন।

 

 

 

২০০৮ সালে শাহিন ও তুরেসি নিজস্ব ফার্মাসিটিক্যাল কোম্পানি বায়ো-এনটেক প্রতিষ্ঠা করেন। জার্মানির প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের সাথে মিলে ‘ফাইজার-বায়োএনটেক’ নামে করোনার প্রথম টিকা আবিষ্কার করে।

তুরস্ক থেকে জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেসি জন্ম নেন। চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যানসার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা।

শাহিন ও তুরেসি বুধবার গ্রিক শহর থেসালোনিকির আতাতুর্ক হাউসে যান। সেখানে সংরক্ষিত বইয়ে তারা লিখেছেন, ‘তুর্কি বংশোদ্ভূত হয়ে এ পুরস্কার পাওয়া খুবই গর্বের। আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক মুক্ত চিন্তাধারা ও বিজ্ঞানের মৌলিক গুরুত্ব বুঝতে পেরেছিলেন। আমরা তার সাথে একমত। বিজ্ঞানই জীবনের একমাত্র সঠিক পথপ্রদর্শক।’

 

 

 

শাহিন ও তুরেসি দম্পতির ফাইজার টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর। অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তারা এ টিকা আবিষ্কার করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories