Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বড়শিতে ধরা পড়ল ১০ কোটি বছরের পুরনো মাছ!

 

 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের নিওশো নদীতে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মৎস্যশিকারি ড্যানি লি স্মিথ বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন। নিওশো নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্মিথ। সে সময়ে তার বড়শিতে উঠে আসে বড়সড় এক মাছ। ডাঙায় তোলার পর দেখা যায়, সেটি ‘অ্যালিগেটর গার’ প্রজাতির মাছ।

জানা গেছে, কানসাস নদীতে এ প্রজাতির মাছ আগে পাওয়া যায়নি। অ্যালিগেটর গার প্রজাতির মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যেগুলো সুদূর অতীতে জন্ম নিয়ে কোনো পরিবর্তন ছাড়াই এখনও টিকে রয়েছে। কিন্তু এর সমসাময়িক প্রাণীরা ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। এমন প্রাণীকেই সাধারণত জীবন্ত জীবাশ্ম বলা হয়।

 

ইতোমধ্যেই অ্যালিগেটর গারের যেসব ফসিল খুঁজে পাওয়া গেছে, সেগুলো প্রায় ১০ কোটি বছর আগের বলে ধারণা বিজ্ঞানীদের।
কানসাসের ডিপার্টমেন্ট অব ওয়াইল্ড লাইফ অ্যান্ড পার্ক জানিয়েছে, ড্যানি যে মাছটি ধরেছেন, সেটি সাড়ে চার ফুট দীর্ঘ। ওজনও কম নয়, প্রায় ১৮ কেজি।

বিরল অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ড্যানি বলেন, পানি থেকে মাছটি তোলার পর আমি অবাক হয়ে যাই। গার প্রজাতির মাছ সাধারণত জালে কিংবা বড়শিতে আটকালে খুব লম্ফঝম্ফ করে। কিন্তু এটির আচরণ ছিল একেবারে শান্ত। এটি আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories