Saturday, September 5, 2026
28 C
Kolkata

মস্কো বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে তালিবান!

 

 

মস্কো বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রত্যাশ করছে তালিবান সরকার। ২০ অক্টোবর রাশিয়ার আমন্ত্রণে মস্কোতে যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ভারত ও পাকিস্তান তালিবানের সঙ্গে বৈঠকে বসবে।

মস্কো বৈঠকে তাকিবানের পক্ষ থেকে উপস্থিত থাকবেন, ইসলামিক আমিরাত অব আফগানিস্তনের উপ সরকার প্রধান আব্দুল সালাম হানাফি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রী।

এ বিষয়ে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, এই বৈঠক আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তি তৈরি করবে। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে।

 

আব্দুল সাত্তার নামে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, আফগানিস্তানের পরিবর্তিত তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কী না, মস্কো বৈঠকের মাধ্যমে সেটা নিরূপণ করা হবে। তার ভাষায় এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষক বলেন, বৈঠকে তালিবান সরকারের প্রতিনিধি অংশ নিচ্ছে। আফগানিস্তানের মানুষ প্রত্যাশা করছে, এই সম্মেলনে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোর একটি রফদফা হবে।

জাউয়িদ সাংডেল নামে এক আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ প্রত্যেকে তালিবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচষ্টা চালাবে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গনি সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে তালিবান। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ পর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। কিন্তু কোনো দেশ এখনো তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি পাওয়ার জন্য তালিবান জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তারা যুক্তরাষ্ট্র, চীন, তুরস্কসহ কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে স্বীকৃতি নিয়ে বৈঠক করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories